বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোলকাতায় ময়ূরপঙ্খী ইন্দো-বাংলা কালচারাল সামিট অনুষ্ঠিত

ভারতের কোলকাতায় ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল ও ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের উদ্যোগে “ইন্দো-বাংলা কালচারাল সামিট ও গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড” অনুষ্ঠিত হয়। বাংলাদেশ-ভারতের ডেলিগেটদের সরাসরি উপস্থিতিতে এই আন্তর্জাতিক সামিটটি অনুষ্ঠিত হয়।

গত ১৬ই মে সামিটটি ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন এর পরিচালনা ও সভাপতিত্বে উপস্থিত ছিলেন আয়োজক কমিটি ময়ূরপঙ্খীর ভাইস- চেয়ারম্যান সাথী খান, সেক্রেটারি ইসমত ফারজানা, উপদেষ্টা মোঃ কামরুল ইসলাম, কোলকাতা জোনের প্রেসিডেন্ট চন্দ্রিমা বসু, ভাইস- প্রেসিডেন্ট দেবলিনা মুখার্জী, ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাম্বাসিডর পায়েল ভার্মা, সদস্য পুতুল ধর, সদস্য ডাঃ সাইলেন ভৌমিক। উপস্থিত ছিলেন সঞ্জীব বসাক, রতন ঝাউয়ার, কৌশিক ঘোষ, সুদিপ্তা ঘোষ, ড. তন্ময় রুদ্র, ক্রিটিকা সিং, রওনাক আনোয়ার, সুব্রত সরকার, শিখা সিং, সায়ন্তিকা ঠাকুর, সৌরভ বন্দোপাধ্যায়, আচুত চ্যাটার্জী, দেবপম সরকার।

রুহিত সুমন বলেন, প্রথমেই ধন্যবাদ জানাবো এই আন্তর্জাতিক সামিটে যারা স্পন্সর ও পৃষ্ঠপোষকতা করেছেন তাদের। তাদের সহযোগিতা সামিটটিকে সুন্দর ও আকর্ষণীয় করেছে। ধন্যবাদ জানাবো আগত সম্মানিত অতিথি, অ্যাওয়ার্ডী, ডেলিগেট, সাংবাদিকসহ যারা বিভিন্নভাবে এই সামিটের সাথে সম্পৃক্ত ছিলেন। আমি আশা করি আপনাদের ঐকান্তিক সহযোগিতা ভব্যিষতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ-ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সামিটে দুই বাংলার সংস্কৃতি বক্তাগণ আলোচনা করেন। এছাড়া ফ্যাশন শো, নৃত্য ও সংগীত পরিবেশনাটি ছিল খুবই মনোমুগ্ধকর। পরবর্তীতে আরো কয়েকটি দেশে ইন্টারন্যাশনাল সামিটের আয়োজন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা