শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মণ্ডপে মণ্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি

দেবী দূর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ আর জগতে শান্তি প্রতিষ্ঠা হবে। এমন বিশ্বাস নিয়ে প্রতিবারের মত এবারও সাতক্ষীরা তালা উপজেলায় ১৮৬টি পূজা মণ্ডপে চলছে দূর্গা পূজার ব্যাপক প্রস্তুতি। এখন চলছে প্রতিমার মাটির কাজ। ব্যস্ত সময় পার করছেন ভাসস্করা।

১১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ‘দুর্গোৎসব’। এবার দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে করে এবং গমন করবেন দোলায় করে।

কয়েকটি পূজা মন্ডপ সরজমিন পরিদর্শন করে জানা যায়, উপজেলায় প্রতিটি পূজামণ্ডপে দূর্গাপূজার কাজ প্রস্তুতি চলছে। ভাসস্করা খড়-মাটির কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।

ভাসস্কর খানপুর গ্রামের খিরু দাস, মহান্দী গ্রামের তারক দাস, দুত কুমার দাস বলেন, গত একমাস ধরে বিভিন্ন ডিজাইনের প্রতিমার খড় মাটির কাজ চলছে। এখন থেকে পূজার আগের রাত পর্যন্ত কাজ চলবে বিভিন্ন মণ্ডপে। তবে পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক পর্যাপ্ত না হলেও আন্তরিকতার সহিত কাজ করেন তারা। দৃষ্টিনন্দন সুন্দর প্রতিমা তৈরি করতে হলে মনের মাধুরী দিয়ে কাজ করতে হয় বলে জানান ভাসস্করা ।

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, উপজেলায় ১৮৬টি পূজা মণ্ডপে দূর্গা পূজার প্রস্তুতি চলছে। সকলের সহযোগিতায় উৎসবমূখর পরিবেশে দূর্গোৎসব পালিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উপজেলায় মণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। আশা করছি অতীতের যে কোন সময়ের চেয়ে এবছর উৎসবমূখর পরিবেশে দুর্গোৎসব পালিত হবে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল জানান, পূজা মণ্ডপগুলোকে সাধারণ, গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ এই তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

তালা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)বিস্তারিত পড়ুন

  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা