বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় হাওলাতি টাকা ফেরৎ পেতে দ্বারে দ্বারে ঘুরছেন রবিউল

সাতক্ষীরা তালায় নগদ টাকা হাওলাদ দিয়ে বিপাকে পড়েছেন রবিউল ইসলাম নামের এক যুবক। একাধিক বার শালিশী বৈঠক হলেও এর কোন সমাধান হয়নি। টাকাটা না পাওয়ায় অসহায় অবস্থায় জীবন যাপন করছেন এই যুবক।

রবিউল ইসলাম তার দেওয়া নগদ টাকা ফেরৎ পেতে দ্বারে দ্বারে ঘুরছেন। খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামের মোঃ হাতেম গাজীর ছেলে রবিউল ইসলাম জানান, একই এলাকার নলতা গ্রামের শশাঙ্ক দেবনাথের ছেলে জয়দেব দেবনাথের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকার কারনে ২০১৯ সালে ব্যবসার জন্য তার নিকট থেকে ৩শ টাকার ননজুডিশিয়াল ষ্টাম্পে স্বাক্ষর করে নগদ ৬৭ হাজার টাকা গ্রহণ করেন। যাহা ২০২১ সালে ফেরৎ দেওয়ার কথা থাকলেও আজ দেই কাল দেই বলে তালবাহানা করছে।

এছাড়াও একই গ্রামের মৃত ধোনাই শেখের ছেলে ইউনুস শেখের নিকট থেকে ৪৫ হাজার টাকা এবং মশাররফ শেখের ছেলে রায়হান শেখের নিকট থেকে ৪৯ হাজার টাকা গ্রহন করে। যেটি নিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করেছে জয়দেব দেবনাথ।

এসময় রবিউল ইসলাম তার পাওনা টাকা ফেরৎ পেতে প্রশাসনের উদ্বর্তন কতর্ৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এব্যাপারে জয়দেব দেবনাথ জানান, আমার ব্যবসায়িক কাজের জন্য রবিউলের নিকট থেকে নগদ ৬৭ হাজার টাকা গ্রহণ করি। কিন্তু আমার ব্যবসায়কি মন্দার কারনে আমি টাকাটা ফেরৎ দিতে পারছি না। তবে তাড়াতাড়ি ফেরৎ দিয়ে দেব।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি