শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নানা আয়োজনে যবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

গবেষণা পুকুরে পোনা অবমুক্তকরণ, র‌্যালিসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদ্যাপন করা হয়েছে।

এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিবাদ্য হচ্ছে ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি।’

২৪ জুলাই (শুক্রবার) সকালে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো আনোয়ার হোসেন জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ আয়োজিত নানা কর্মসূচির উদ্বোধন করেন।

যবিপ্রবির জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা পুকুরে বিভিন্ন জাতের পোনা অবমুক্তকরণের মাধ্যমে।
এরপর বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবের কারণে অত্যন্ত সীমিত পরিসরে সংক্ষিপ্ত র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, বিশ্বে মৎস্য খাতের উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগকেও এগিয়ে যেতে হবে। এই বিভাগের তত্ত্বাবধানে একটি অত্যাধুনিক হ্যাচারি অ্যান্ড ওয়েট ল্যাব রয়েছে। তবে করোনার কারণে এটির কার্যক্রমে পুরোদমে শুরু করা যায়নি। তবে আশা করব, যখন এটার কাজ পুরোদমে শুরু হবে, তখন যেন এ বিভাগের শিক্ষার্থীদের পোনা উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত বাস্তবধর্মী শিক্ষা প্রদান করা হয়।
তিনি আরো বলেন, এ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে, নিজস্ব আয়ের পথ সুগম করা। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা খাতের আরও উন্নয়ন করা সম্ভব হবে।

ফিশারীজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ও ফিশারীজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সুব্রত মন্ডল, অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, ড. মো. মীর মোশাররফ হোসেন, ড. মঞ্জুরুল হক, আবদুস সামাদ, সরোয়ার-ই-মাহফুজ, আল মামুন ফরিদ, অনুশ্রী বিশ্বাস, টেকিনিক্যাল অফিসার আবু তালেব, কর্মচারী সমিতির সভাপতি এস এম সাজেদুর রহমান জুয়েল, ফিশারীজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত