শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বদলে যাচ্ছে ফেসবুক, পাবলিক পেজে আর থাকবে না ‘লাইক’ বাটন

ফেসবুকের সঙ্গে ‘লাইকে’র সম্পর্কটা ঠিক কেমন, তা নেটিজেনদের বুঝিয়ে বলার দরকার পড়ে না। একথা মানতেই হবে, ‘লাইকে’র সংখ্যা দিয়েই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তম এই জগতে কৌলিন্যের বিচার হয়। কিন্তু এবার সেই অতি জরুরি বাটনই তাদের পাবলিক পেজ থেকে তুলে দিতে চলেছে ফেসবুক। বুধবার সংস্থাটির এক ব্লগ পোস্টে এমনটাই জানানো হয়েছে।

এবার থেকে সেলেব্রিটি কিংবা ব্র্যান্ডের পেজগুলোকে নতুনভাবে ঢেলে সাজাচ্ছে মার্ক জুকারবার্গের সংস্থা। এখন থেকে ফেসবুকের পাবলিক পেজে কেবল ফলোয়ার সংখ্যা দেখা যাবে। নিউজ ফিডে সকলে নিজেদের মতামত জানাতে পারবেন। ফ্যানদের সঙ্গে সেখানেই যোগাযোগ রাখতে পারবেন সেলেবরা।

কিন্তু কেন হঠাৎ এমন পরিবর্তন? ফেসবুক জানাচ্ছে, ‘‘আমরা ‘লাইক’ বাটন সরিয়ে দিচ্ছি। ফোকাস রাখা হচ্ছে ফলোয়ারদের দিকে। লোকেরা যাতে তাদের প্রিয় পেজগুলির সঙ্গে আরও সহজে যোগাযোগ রাখতে পারে সেদিকে তাকিয়েই এমন পরিবর্তন করা হচ্ছে। ”

সেই সঙ্গে এও জানানো হচ্ছে, পেজ ‘লাইক’ না করা থাকলেও ফলোয়ার হিসেবে সেই পেজের সব আপডেটই পাবেন ইউজাররা।

অর্থাৎ এবার থেকে ফলোয়ার সংখ্যা দিয়েই কোনও সেলেব কিংবা ব্র্যান্ডের ফ্যান বেসকে বোঝা সম্ভব হবে।
ইনস্টাগ্রামে এই ভাবেই পাবলিক প্রোফাইলকে ফলো রাখতে পারে নেটিজেনরা। এবার ফেসবুকেও সেই একই পদ্ধতি অবলম্বন করা হবে। লক্ষ্য রাখা হচ্ছে, কী করে পেজ কনভার্সেশনকে আরও বেশি লোকের কাছে পৌঁছে দেওয়া যায় সেদিকেও। পাবলিক ফিগারদের কমেন্টকে কমেন্ট সেকশনের একেবারে উপরে তুলে আনা হচ্ছে সেজন্য।

এছাড়াও কমেন্ট বা রেকমেন্ডেশন পোস্ট থেকেও সেই পেজকে ফলো করা যাবে।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত