বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরায় শাঁখরা কোমরপুর এজি মাধ্য: বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘আমরা খুব সহজেই অতীত ভুলে যাই। ১৯৭১ সালে এই ভোমরায় প্রথম মুক্তিযুদ্ধের ক্যাম্প স্থাপন করা হয় আমার নেতৃত্বে। এই ভোমরা’র অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রতিটি বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণ ও শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। সেজন্য শিক্ষার্থীদেরকেও সুন্দর করে দেশের সুনাগরিক হিসাবে গড়ে তোলা শিক্ষকদের দায়িত্ব। যুব সমাজকে মাদকের ছোবল থেকে দুরে রাখতে হবে। কারণ মাদক যুব সমাজকে ধ্বংশ করে দিচ্ছে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ শরীফ ইকবাল, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদু, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী প্রমুখ। নির্বাচিত বেরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের সম্প্রসারণ প্রকল্পের (৩২৫০ স্কুল) আওতায় বিদ্যমান একতলা একাডেমিক ভবনের (২০০০ স্কুল) ২য় ও ৩য় তলার উর্দ্ধমূখী সম্প্রসারণ ভবন ৯৭ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে ভবন নির্মাণ করা হয়েছে। এসময় দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ

জলবায়ু বিপর্যয় রোধ ও উপকূলীয় পরিবেশ সুরক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার