মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

যশোরের মণিরামপুরে মিরা খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে পুলিশ তার মরাদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠিয়েছে।

এর আগে গত বুধবার (৭ ডিসেম্বর-২০২২) রাত ৮টার দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মিরা খাতুন মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুস সালাম সরদারের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিলো। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

পুলিশ ও স্বজনেরা জানান- গত বুধবার দুপুরে ওই ছাত্রী বার্ষিক পরীক্ষায় অংশ নিয়ে বাড়ি ফেরে। এরপর বাড়িতে বাবা-মার অনুপস্থিতিতে সন্ধ্যায় বিষ পান করে। স্বজনরা টের পেয়ে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু স্কুলছাত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান বলেন- কি কারণে ওই ছাত্রী আত্মহত্যা করেছে তা স্পষ্ট না। ছাত্রীর বাবা-মা কিছু বলতে পারছেন না।

তবে প্রেমঘটিত কোনো কারণ থাকতে পারে।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান বলেন- স্থানীয় একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে ওই ছাত্রীর মা তাকে বকাঝকা করেছেন। এ কারণে পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এসআই আরও বলেন- এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরাদেহ মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার বেগারীতলা এলাকার টুনিয়া ঘড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার