সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেন এ প্লাসসহ ৮ পরীক্ষার্থী জিপিএ-৫ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
স্কুল সূত্রে জানা যায়, যশোর বোর্ডে সম্প্রতি এসএসসি-২৬’ প্রকাশিত ফলাফলে ওই স্কুল থেকে ৬৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করার অনুমতি লাভ করে। এর মধ্যে ৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকায় ৬৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহনকারী পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী সামিয়া খাতুন গোল্ডেন এ প্লাস অর্জন করে উত্তীর্ণ হয়। বিভিন্ন বিভাগ থেকে অপর ৮ জিপিএ+৫ প্রাপ্তরা হলেন- অর্থব হোসেন, তনিমা ঘোষ, সাব্বির আহম্মেদ, আরিফ হোসেন, খালিদ হোসেন, নিরব হোসেন ও ইমাম হোসেন শুভ।
এছাড়া ১৮ জন এ গ্রেডে, ১০ জন এ মাইনাস(-) গ্রেডে, ১৪ জন বি গ্রেডে ও ৫ জন সি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন অকৃতকার্য হওয়ায় বিভিন্ন গ্রেডে ৫৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পরীক্ষায় পাশের হার শতকরা- ৮৩ ভাগ বলে জানা যায়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রকাশিত ফলাফলে সন্তোষ প্রকাশ করে জানান আগামীতে সকল শিক্ষক, ছাত্র- ছাত্রী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় ফলাফল আরো ভাল করার ইচ্ছা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব