রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে অন্তত কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ্ কাউসার আজিজ।

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এইচ এম রহমাতুল্লাহ পলাশ প্রমুখ।

উদ্বোধনের পর প্রতিযোগিতার বিভিন্ন ইনডোর ক্রীড়া ইভেন্টের কার্যক্রম শুরু হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল কবির খান বাপ্পি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মোঃ আলতাফ হোসেন, কাজী কামরুজ্জামান, ইমাদুল হক খান,মুফাচ্ছিনুল ইসলাম তপু প্রমুখ।

আয়োজকেরা জানান, খেলাধুলার চর্চা বাড়ানো এবং ক্রীড়াবিদদের উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে দাবাসহ বিভিন্ন ইনডোর খেলায় প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধি এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর