মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

এম ওসমান, বেনাপোল: যশোরের শার্শায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক এ সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শার্শা উপজেলা নির্বাহি অফিসার নারায়ন চন্দ্র পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মন্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, প্রানী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, মৎস্য কর্মকর্তা আবুল হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফার হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষে শার্শা উপজেলায় ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তির কৃষকদের মাঝে বিনামূল্যে ১ কেজি করে পিয়াজের বীজ, ২০ কেজি করে ডিএপি সার এবং ২০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।
বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা খুবই উপকৃত হবেন বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের শার্শা সদর ইউনিয়নের শ্যামলাগাছীর ত্রিমোহনীবিস্তারিত পড়ুন

ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি