বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মরহুম জসিম উদ্দিন গাজীর স্মৃতি স্মরনে

কলারোয়ায় বলিয়ানপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট

মরহুম জসিম উদ্দিন গাজীর স্মৃতি স্মরনে কলারোয়ায় ৮ দলীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টার দিকে কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে
এই ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন
বহুড়া বলিয়ানপুর রাসেল স্মৃতি সংঘ ও সাতক্ষীরা ওরিয়র স্পোর্টিং একাডেমি।
বহুড়া বলিয়ানপুর রাসেল স্মৃতি সংঘের আয়োজনে ৮দলীয় নক আউট ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মোরশেদ, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন, কলারোয়া বিআরডিপি চেয়ারম্যান আব্দুল গফুর, কেড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা সাকার উদ্দিন গাজী, বীর মুক্তিযোদ্ধা অজিয়ার রহমান,
ইউপি সমস্য মোস্তফা কামাল মোস্ত, রফিকুল ইসলাম ডিটু, সোনিয়া লাইলা নার্গিস, মনোয়ারা বেগম, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দীন, লিটন হোসেন,
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর পরিচালনায় ফাইনাল খেলার সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জর্জকোর্টের এপিপি এড. আশরাফুল আলম বাবু।
খেলায় বহুড়া বলিয়ানপুর রাসেল স্মৃতি সংঘ ১-০ গোলে সাতক্ষীরা ওরিয়র স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের হাতে টফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু