বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার’

করোনাভাইরাসের কারণে গত দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে তুলতে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লেন্ডেড শিক্ষা মহা-পরিকল্পনা চুড়ান্তকরণ বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও জানান, করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পুরোদমে ক্লাস-পরীক্ষা চলছে।

তিনি বলেন, শিক্ষকদের রাজনীতি করলে চলবে না শিক্ষার্থীদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

বিএনপি-জামায়াত জোট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল উল্লেখ করে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোন দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে।

ব্লেন্ডেড শিক্ষা বিষয়ক জাতীয় টাস্কফোর্স দুই দিনব্যাপি এ কর্মশালার আয়োজন করেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব আবু বক্কর ছিদ্দীকের সভাপতিত্বে কর্মশালায় এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • অধ্যাপক আবুল কাসেমের জানাজা সোমবার
  • সাতক্ষীরায় রবীন্দ্রনাথ-নজরুলের জন্মজয়ন্তী উদযাপন
  • ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জাতীয়করণকৃত সাড়ে ৩২ হাজার শিক্ষকের জ্যেষ্ঠতা নির্ধারণের জটিলতার অবসান
  • কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন
  • এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর
  • বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি তানভীর, সম্পাদক মনোয়ারুল
  • শিক্ষা অফিসের পরিচয়ে ফোন, পিন-ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা : আতঙ্কে অভিভাবকরা
  • বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী