রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এডভোকেসি নেটওয়ার্ক ও সিভিল সোসাইটি অরগানাইজেশনের সমন্বয় সভা

ওয়েব ফাউন্ডেশন এর আয়োজনে “এডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অরগানাইজেশন সদস্যদের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে জেলার ৭টি উপজেলার ওয়েব ফাউন্ডেশন কর্মকর্তা ও সদস্যদের নিয়ে “এডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অরগানাইজেশন সদস্যদের ত্রৈ-মাসিক সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ আশেক -ই- ইলাহি এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা।

অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েব ফাউন্ডেশন, খুলনার ডিভিশনাল ফ্যাসিলিটর মো. জহির উদ্দীন।

৭ উপজেলার প্রতিনিধি নিজ নিজ উপজেলার দলিত, হিজড়া, হরিজন, বেদে সম্প্রদায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা তুলে ধরেন। দলিত, হিজড়া, হরিজন, বেদে সম্প্রদায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলস্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে ওয়েব ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় অর্ন্তভুক্তি না করার কারণ ও সমাধানের চেষ্টা, সরকারি নীতিমালা অনুযায়ী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় অন্তর্ভুক্তি, সরকারি বরাদ্দে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহন বিষয়ে আলোচনা করা হয়।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের কারিগরি ও আর্থিক সহায়তায় আছে ক্রিশ্চিয়ান এইড ও ইউরোপিয়ান ইউনিয়ন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”

“ডায়াবেটিসে দেরি নয়,ব্যাবস্থা নিন এখনই”- এই পতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে ”বিস্তারিত পড়ুন

কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা

শীত মৌসুমের আগমনী বার্তায় গ্রামবাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭বিস্তারিত পড়ুন

  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ