শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় বীর মুক্তিযোদ্ধাদের ৫ হাজার ‘বীর নিবাস’ হস্তান্তর করলেন

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতক্ষীরা জেলাসহ
দেশের বিভিন্ন জেলায় বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য নির্মিত ‘বীর
নিবাস’ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বুধবার (১৫
ফেব্রুয়ারি) বেলা ১১টায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ
প্রকল্পের আওতায় ‘বীর নিবাস’ প্রধান অতিথি হিসেবে হস্তান্তর কার্যক্রম
উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় সাতক্ষীরা প্রান্তে সদর উপজেলা ডিজিটাল
কর্ণারে অতিথি হিসেবে সদর উপজেলার ১৬ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ফুল ও
বীর নিবাসের চাবি তুলে দেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো
০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন সদর
উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী
ফাতেমা তুজ-জোহরা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা
কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর
রশিদ, বীর মুক্তিযোদ্ধা শেখ তবিবুর রহমান শান্ত, বীর মুক্তিযোদ্ধা আলতাফ
হোসেন প্রমুখ।
সংশ্লিষ্ট অফিস থেকে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলায় ৫৩টি ঘরের মধ্যে
১৬টি ঘর, তালা উপজেলায় ৪২টি ঘরের মধ্যে ৩৬টি, আশাশুনি উপজেলায় ৬০টি ঘরের
মধ্যে ৩৬টি, কলারোয়া উপজেলায় ২৬টি ঘরের মধ্যে ১১টি, দেবহাটা উপজেলায় ২৩টি
ঘরের মধ্যে ১৭টি ঘর উদ্বোধন করা হচ্ছে। কালিগঞ্জ উপজেলায় ৫৫টি ও শ্যামনগর
উপজেলায় ৩২টি ঘর থাকলেও প্রস্তুত না হওয়ায় এই দুই উপজেলায় কোন ঘর উদ্বোধন
করা হচ্ছে না। সাতক্ষীরা জেলায় বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য নির্মিত
১১৬টি ‘বীর নিবাস’ হস্তান্তর করা হয়েছে। সারা দেশে ১৭ হাজারের মধ্যে ৫
হাজার বীর নিবাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়