শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুরাতন সাতক্ষীরায় আহলে হাদিছ জামে মসজিদের কাজ উদ্বোধন

পুরাতন সাতক্ষীরা দক্ষিণ পাড়া আহলে হাদিছ জামে
মসজিদের দ্বিতীয় তলার সম্প্রসারিত নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দক্ষিণ পাড়া আহলে হাদিছ জামে মসজিদ
পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল আলিম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে আহলে হাদিছ জামে মসজিদের দ্বিতীয় তলার সম্প্রসারিত নির্মাণ কাজের
উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর
মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি
বলেন,“মসজিদ আল্লাহর ঘর। মুসলমানদের জন্য পবিত্র ও ইবাদতের জায়গা। আমার
সদর নির্বাচনী এলাকার প্রায় সকল মসজিদ ও মন্দিরের নির্মাণ কাজের জন্য
বরাদ্ধ দিয়েছি। এ মসজিদেও ৩ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। তিনি আরো
বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ্যের সৈনিক। বঙ্গবন্ধু যেমন
অসাম্প্রদায়িক চেতনায় কাজ করেছেন। বঙ্গবন্ধু ইসলামীক ফাউন্ডেশন প্রতিষ্ঠা
করেছেন এবং টঙ্গির তুরাগ নদীর পাড়ে বিশ^ এস্তেমার জন্য জমি দিয়ে গেছেন।
এসময় উপস্থিত সকলের নিকট বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবারের আত্মার মাগফিরাত
কামনা করেন এবং সেই সাথে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু
কামনা করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ
সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ
আইনুল হক নান্টা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান,
পল্লী চেতনার নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান, সদর সাব রেজিষ্টার মো.
মশিউর রহমান, দক্ষিণ পাড়া আহলে হাদিছ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ
সম্পাদক মো. রবিউল ইসলাম, আকবর প্রমুখ। দোয়া ও আলোচনার মধ্য দিয়ে পুরাতন
সাতক্ষীরা দক্ষিণ পাড়া আহলে হাদিছ জামে মসজিদের দ্বিতীয় তলার সম্প্রসারিত
নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও
এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত