বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
গণভোটের রূপরেখা দ্রুত চায় এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘গণভোট কি প্রক্রিয়ায় হবে, কীভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন, এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো, কবে আমরা প্রচারণা করতে পারবো -সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দ্রুত এগুলো প্রকাশ করতে হবে।’ বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের সংলাপে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,‘এই তরুণ প্রজন্ম যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা ফেস্টিভ মোড করতে আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে একটু একটিভ করবেন। যদি একটুবিস্তারিত পড়ুন
‘ইচ্ছামতো’ আইন-বিধি সংশোধন করায় ইসির প্রতি ক্ষোভ সাকির

নির্বাচন কমিশনের (ইসি) বিভিন্ন নির্বাচনি বিধি ও আইন পরিবর্তনের প্রক্রিয়ায় স্টেকহোল্ডারদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা না করে ‘ইচ্ছামতো’ সংশোধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে অংশ নিয়ে সাকি এ ক্ষোভ প্রকাশ করেন। নির্বাচনি ব্যবস্থার সংস্কার এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, একটি গণতান্ত্রিক ট্রানজিশন এবং জাতীয়বিস্তারিত পড়ুন
মালয়েশিয়ার দেওয়া সব শর্ত মানতে গেলে সিন্ডিকেট তৈরি হবে: আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মালয়েশিয়া থেকে যে ১০টি শর্ত দিয়েছে তার মধ্যে কয়েকটি শর্তের বিষয়ে আমরা শক্ত আপত্তি জানিয়েছি এবং বলেছি যে সময়সীমা বাড়াতে হবে। আমরা রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলে জানিয়েছি যে বেশিরভাগ শর্ত পূরণ করা সম্ভব নয়। এসব শর্ত পূরণ করতে গেলে সিন্ডিকেট হবে আবার। বুধবার (১৯ নভেম্বর)রাজধানীর একটি হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন
প্লট ফ্ল্যাট বিক্রয় নিয়ে নতুন বিধিমালা জারি

প্লট বা ফ্ল্যাট হস্তান্তরের (বিক্রয়, দান বা বন্ধক) প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (রাজউক-এনএইচএ ইত্যাদি) থেকে পূর্বানুমতির শর্ত বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। ফলে এখন থেকে প্লট বা ফ্ল্যাট হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে না। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে গত সোমবার (১০ নভেম্বর) গেজেট আকারে প্রজ্ঞাপন জারি করা হয়। প্লট বা ফ্ল্যাটের মালিকানা হস্তান্তর প্রক্রিয়ায় দীর্ঘদিনের জটিলতা ও দুর্নীতি দূর করার লক্ষে নতুন এই বিধিমালা করা হয়েছে। গেজেট প্রকাশের দিন থেকেবিস্তারিত পড়ুন
ঢাকা-৫ আসনে আজহারির প্রার্থিতার খবর গুজব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন— এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার খবরটি সঠিক নয়, এটি গুজব বলে নিশ্চিত করেছেন জামায়াতের একাধিক নেতা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরে গণমাধ্যমকে বলেন, জামায়াত থেকে মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় স্বদেশ সংস্থার আয়োজনে ক্লায়েন্ট সভা

সাতক্ষীরায় মানবাধিকার সংগঠন স্বদেশ সংস্থার আয়োজনে ক্লায়েন্ট সভা ও স্কুল গার্লস গ্রুপ সভা অনুষ্ঠিত। সাতক্ষীরার উন্নয়ন সংগঠন স্বদেশ সংস্থার বাস্তবায়নে”আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে EngageNow প্রকল্পটি বাস্তবায়ন করছে।” এরই ধারাবাহিকতায় ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শনিবার সকাল ১০ টায় স্বদেশ আইন সহায়তা কাজের অংশিজন ক্লায়েন্টদের সাথে চলমান মামলা বিষয়ে মতবিনিময় করেন স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্রবিস্তারিত পড়ুন
মৎস্যচাষে সাফল্যের উদাহরণ আব্দুল হালিম

সেলিম হায়দার: খুলনার উপকূলীয় উপজেলা কয়রা সবসময়ই প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ততার সঙ্গে লড়াই করে। এই কঠিন পরিবেশেই শ্রীরামপুর গ্রামের কৃষক আব্দুল হালিম দেখিয়েছেন কীভাবে ধৈর্য ও সঠিক প্রশিক্ষণ মানুষের জীবন বদলে দিতে পারে। একসময় হালিম জীবিকা নির্বাহ করতেন কপোতাক্ষ নদে বাগদা ও গলদা চিংড়ির রেণু সংগ্রহ করে। কঠোর পরিশ্রমের তুলনায় আয় ছিল খুবই কম। পরিবারের প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হতো। জীবনের উন্নতির আশা থেকে তিনি নদীভাঙনের পাশে জমি কেটে ঘের তৈরিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার আলিপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর হাট খোলাই নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় আলিপুর হাটখোলা প্রাঙ্গনে এ সভার আয়োজন করেন আলিপুর ইউনিয়ন জামায়াত ইসলামী। আলিপুর ইউনিয়নের আমীর মাওলানা মাহমুদুন্নবীর সভাপতিত্বে ও সেক্রেটারি জয়নাল আবেদীন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা দেবহাটা-০২ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। প্রধান অতিথি তারবিস্তারিত পড়ুন

