শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আলিপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর হাট খোলাই নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় আলিপুর হাটখোলা প্রাঙ্গনে এ সভার আয়োজন করেন আলিপুর ইউনিয়ন জামায়াত ইসলামী।

আলিপুর ইউনিয়নের আমীর মাওলানা মাহমুদুন্নবীর সভাপতিত্বে ও সেক্রেটারি জয়নাল আবেদীন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা দেবহাটা-০২ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী এখন সাধারণ জনতার একমাত্র ভরসার জায়গা। জনগণের কাছে পরিষ্কার জামায়াতে ইসলামী হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যাদের মধ্যে নেই কোনো জুলুম, চাঁদাবাজি, নেই দখলদারিত্ব। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশের মানুষ নিরাপদে থাকবে মানুষ এটি বুঝতে শুরু করেছে। মানুষ তাদের হারিয়ে যাওয়া নায্য অধিকার ফিরে পাবে। জনসাধারণের ভাগ্যের পরিবর্তন ঘটবে। তিনি আরও বলেন, “আমি আব্দুল খালেক ঘোষণা করছি, মহান রাব্বুল আলামিন যদি আপনাদের দোয়া ও প্রচেষ্টাকে কবুল করেন। আমার জন্য যদি সরকারি কোনো ভাতা অতিরিক্ত থাকে, গরীব দুঃখী বেকার জনগণের জন্য এটাকে আমি কুরবানি করে দেব।”

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামির শুরা সদস্য সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ওমর ফারুক, জেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক সদর উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন,সদর উপজেলা সেক্রেটারি ও ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, শহর শিবিরের সভাপতি আল মামুন, সদর উপজেলা কর্ম পরিষদ সদস্য ও আলিপুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম, আলিপুর ইউনিয়নের নায়েবে আমির মাওলানা ইউনুস আলী, আলিপুর ইউনিয়ন টিম সদস্য আব্দুল গফুর সরদার, আলিপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি সাইফুদ্দিন, ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোঃ সাইফুর রহমান, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক