সোমবার, নভেম্বর ২৪, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
গণপ্রকৌশল দিবস ও আইডিইবি‘র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় র্যালী-আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: “দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি” প্রতিপাদ্য বাস্তবায়নে গণপ্রকৌশল দিবস ২০২৫ ও আইডিইবি‘র গৌরবোজ্জ্বল ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরায় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে র্যালী পূর্ব আলোচনা সভায় সংগঠনের জেলা শাখার সভাপতি প্রকৌঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদবিস্তারিত পড়ুন
ভূমিকম্পে আতঙ্ক নয়, সচেতনতার আহ্বান বিশেষজ্ঞদের

সাম্প্রতিক কয়েক দফা ভূমিকম্পে দেশে আতঙ্ক বাড়লেও এ নিয়ে ভয় না পেয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে তারা এ সুপারিশ করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের দ্রুত লিখিত সুপারিশ পাঠানোর অনুরোধ জানিয়ে বলেন, “আমরা হাত গুটিয়ে বসে থাকতে চাই না, আবার অবৈজ্ঞানিক সিদ্ধান্তও নেব না। আপনারা যা প্রয়োজনবিস্তারিত পড়ুন
হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট হচ্ছে। তাই চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া। সোমবার (২৪ নভেম্বর) তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এই তথ্য জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। শায়রুল কবিরবিস্তারিত পড়ুন
১২ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত

ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ১২ হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো একটি ঘুমিয়ে থাকা বা সুপ্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছে। এর ফলে আকাশে ১৪ কিলোমিটার পর্যন্ত ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার (২৩ নভেম্বর) উত্তর-পূর্বে ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত হায়লি গুব্বি আগ্নেয়গিরিতে কয়েক ঘণ্টা ধরে অগ্নুৎপাত হয়। প্রায় ৫০০ মিটার উচ্চতায় অবস্থিত এই আগ্নেয়গিরিটি রিফ্ট ভ্যালির মধ্যে অবস্থিত। এখানে দুটি টেকটোনিক প্লেট মিলিত হয়ে তীব্র ভূতাত্ত্বিক কার্যকলাপ দেখা যায়। দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণবিস্তারিত পড়ুন
ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে দুপুরে তাঁর অফিসে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে দু’দেশের মধ্যে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি, ভূমিকম্প সম্পর্কে সচেতনতা ওবিস্তারিত পড়ুন
পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের ব্যবস্থা চালু হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের মোট ২২ হাজার ৭৫৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ২০ হাজার ৫৬২ জন পুরুষ ভোটার এবং ২ হাজার ১৯১ জন নারী ভোটার। দেশভিত্তিক নিবন্ধনেরবিস্তারিত পড়ুন
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবি শতভাগ যৌক্তিক: রিজভী

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিকে ‘শতভাগ যৌক্তিক’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও শিক্ষকদের চলমান আন্দোলনে সংহতি জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, “স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষিত মানুষ আজ ফুটপাতে বসে অনশন করছেন, কিন্তু সরকার-প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। আমলাতান্ত্রিক জটিলতার কারণেই শিক্ষকরা অনাহারে জীবনযাপন করছেন। এটি শুধু সরকারের নয়, জাতির জন্য লজ্জাজনক।” তিনি দ্রুত এমপিওভুক্তির দাবির বাস্তবায়নের আহ্বানবিস্তারিত পড়ুন
আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর

দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ২০২৭ সালের জুলাই মাস থেকেই ক্যাশলেস আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হতে যাচ্ছে। এতে আর ক্যাশ আউটের প্রয়োজন থাকবে না বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, ‘লেনদেনে স্বচ্ছতা আনার জন্য ডিজিটাইজেশনের বিকল্প নেই। আর এ জন্য আন্তঃলেনদেন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে এ ব্যবস্থায় যাওয়ারবিস্তারিত পড়ুন
ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

সম্প্রতি কয়েক দফা ভূমিকম্পে সারা দেশে আতঙ্ক তৈরি হওয়ায় ভূমিকম্প প্রস্তুতি–সংক্রান্ত বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে এ বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার দপ্তর। সরকারি সূত্র জানায়, শুক্রবার ও শনিবার (২১–২২ নভেম্বর) দুই দিনে চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর এই জরুরি বৈঠক আহ্বান করা হয়। এ বৈঠকে রাজধানীসহ সারাদেশের ঝুঁকিপূর্ণবিস্তারিত পড়ুন
নিজেদের বিভক্তিতে অনেক সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের মধ্যে বিভক্তির কারণেই অনেক সাংবাদিকরা বিভিন্ন রাজনীতিকদের পকেটে ঢুকে যান আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সময় গত ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছেন। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি যখন ক্ষমতায় এসেছে তখনই গণমাধ্যমর উন্নয়নের জন্য কাজ করেছে। গেল ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদকেবিস্তারিত পড়ুন

