সোমবার, নভেম্বর ২৪, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে: মান্না

বিএনপিকে কেন্দ্র করে সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত জনগণ এ দলকেই ভোট দিতে পারে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, “আমি বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি না। কিন্তু আমার মনে হয়, অনেক ক্রিটিসিজমের পরও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে।” সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের সমাজেরবিস্তারিত পড়ুন
নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করলো জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোভাযাত্রা করে প্রচারণা চালানো থেকে দলের সকল প্রার্থীকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি বিভিন্ন জেলায় জামায়াত মনোনীত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্ঘটনা ও আহতের ঘটনা ঘটায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র্যালি বা শোভাযাত্রা করতে গিয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এবিস্তারিত পড়ুন
বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের

কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে জানিয়েছেন, তিনি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে কথা বলছেন এবং গুরুত্বপূর্ণ এই সময়ে ও ভবিষ্যতেও কীভাবে কমনওয়েলথ বাংলাদেশের মানুষকে সহযোগিতা অব্যাহত রাখতে পারে তা নিয়ে আলোচনা করছেন। বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি সফরে আসা শার্লি বচওয়ে আরও বলেন, বাংলাদেশের প্রতি কমনওয়েলথ পরিবার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ঢাকাস্থ হাইকমিশনারদের সঙ্গে বৈঠকে কমনওয়েলথ সনদের আলোকে বাংলাদেশকে সমর্থন আরও জোরদার করা নিয়ে আলোচনা করেন। মহাসচিব সোশ্যাল মিডিয়ায় তার ভেরিফায়েড পেজে লিখেছেন, ঢাকায়বিস্তারিত পড়ুন
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা

বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস। সোমবার (২৪ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ওই বার্তায় বলা হয়, দূতাবাসের নজরে এসেছে, কিছু এজেন্সি বিজ্ঞপ্তির মাধ্যমে থাই ভিসার অ্যাপ্রুভাল ২ ঘণ্টার মধ্যে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। এ বিষয়ে থাই দূতাবাস ব্যাখ্যা হচ্ছে, ১. কোনো এজেন্সি থাই ই-ভিসার নিশ্চয়তা দিতে পারে না, ২. থাই ই-ভিসার আবেদন নিয়ম অনুযায়ী কঠোরভাবেবিস্তারিত পড়ুন
ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনছে সরকার

বাজারে দাম স্থিতিশীল রাখতে সিঙ্গাপুরভিত্তিক সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘চালের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে, আবার কিছুটা বাড়ছে। অতএব কোনোক্রমে যেন না বাড়ে চালের দাম, সেজন্য আমরা নন-বাসমতি চাল আবার আনব।’ কোন দেশ থেকে চাল আসবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘নন-বাসমতি চালটা ভারত থেকে আসবে। এটা (মূল্য) তো প্রতিযোগিতামূলক।বিস্তারিত পড়ুন
সিএনএনের বিশ্লেষণ
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরে বড় বাধা ভারত?

পলাতক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশ সরকার এই রায় কার্যকর করতে চাইলেও তার বর্তমান আশ্রয়স্থল ভারত তাকে প্রত্যর্পণের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান সাবেক এই প্রধানমন্ত্রী। তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রত্যর্পণের দাবি জানাচ্ছে ঢাকা। তবে সাবেক এই ঘনিষ্ঠ মিত্রের পক্ষে ভারতের অবস্থান এক তীব্র কূটনৈতিক অচলাবস্থা তৈরি করেছে। বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীবিস্তারিত পড়ুন
ভূমিকম্প: রাজধানীতে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত

রাজধানী ঢাকায় পরপর কয়েক দফায় ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ৩০০টি ছোট-বড় ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজউকের আয়োজনে ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনারে এ কথা জানান তিনি। রাজউক চেয়ারম্যান বলেন, সমন্বিতভাবে কাজ না করা গেলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামলানো সম্ভব না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যথাযথ নিয়ম মেনেই ভবন নির্মাণেরবিস্তারিত পড়ুন
আইসিইউতে থাকা ৪১ শতাংশ রোগীর মধ্যে অ্যান্টিবায়োটিক কাজ করছে না

দেশের আইসিইউতে ভর্তি রোগীর ৪১ শতাংশ কোনো অ্যান্টিবায়োটিকে সাড়া দিচ্ছে না বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটি জানায়, দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ ক্ষমতা (এএমআর) বিপজ্জনক হারে বৃদ্ধি পাচ্ছে। সোমবার (২৪ নভেম্বর) আইইডিসিআরের নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে ‘ন্যাশনাল এএমআর সার্ভেলেন্স রিপোর্ট ২০২৫’ প্রকাশ করা হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ড. জাকির হোসেন হাবিব। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাস থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্তবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটিকে এনসিপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এনসিপি’র নেতৃবৃন্দরা। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে শুভেচ্ছা বিনিময়কালে এনসিপির সাতক্ষীরা জেলার প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাঁরা সমাজের তথা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। এৗতিহ্যবাহী সাতক্ষীরা প্রেসক্লাবের নবগঠিত সভাপতি-সম্পাদকসহ সকল সাংবাদিকের পাশে এনসিপির নেতৃবৃন্দরা থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরো বলেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। চলার পথে ভুল হলে সাংবাদিকরা যেন সেটা শুধরে দেন।বিস্তারিত পড়ুন

