বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ১০ রমজান শহরের জনতা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নূর ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক কবি আব্দুল ওহাব আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিলবিস্তারিত পড়ুন

সবাই মিলে সাতক্ষীরাকে একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে- এমপি আব্দুল খালেক

সবাই মিলে সাতক্ষীরাকে একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। সাংবাদিক, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলেমিশে কাজ করতে পারলে অবশ্যই সাতক্ষীরা জেলা হবে একটি মডেল জেলা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের (সদর-দেবহাটা) এমপি মুহাদ্দিস আব্দুল খালেক একথা বলেন। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসকবিস্তারিত পড়ুন

বাংলাদেশ জাসদের নির্বাচন পরবর্তীত মতবিনিময় সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৮ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাসদের জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী। উপস্থিত ছিলেন কবি সৌহার্দ সিরাজ, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, জে এসবিস্তারিত পড়ুন

নলতা পাক রওজা শরীফ জিয়ারত ও ইফতার করলেন সাবেক এমপি কাজী আলাউদ্দীন

কালিগঞ্জ উপজেলার নলতা পাক রওজা শরীফে প্রখ্যাত সুফি সাধক ও শিক্ষাবিদ খান বাহাদুর আহছানউল্লাহ (র.)-এর দরগাহ জিয়ারত করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। ২৮ ফেব্রুয়ারি ১০ রমজান শনিবার বিকালে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন খানবাহাদুর আহছানউল্লাহ (র.)-এর রওজা শরীফ জিয়ারত করেন। পরে তিনি নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন পরিচালিত রমজান মাস ব্যাপী দেশের বৃহত্তম দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আইয়ুববিস্তারিত পড়ুন

যশোরের মনিরামপুরের মোবারকপুর মৎস্যজীবী সমবায় সমিতির কমিটি গঠন

যশোরের মনিরামপুর উপজেলার মোবারকপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের মোঃ আব্দুর রইফকে সভাপতি ও মোঃ আব্দুর রব (কাবুল) কে সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলা মোবারকপুর মহা শশ্মান ঘাটে উক্ত সমিতির অফিস কক্ষে আনন্দঘন পরিবেশে নির্বাচন কমিটির সভাপতি মোঃ আব্দুল আজিমের সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় তফশীল অনুযায়ী সমিতির সদস্যদের সংখ্যাগরিষ্টতার ভিত্তিতে নতুন কমিটির ৬ সদস্যেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুফাসেক প্রকল্পের সমাপনী শিশু সুরক্ষায় কাজ অব্যাহত রাখার ঘোষণা

শিশুদের যৌন শোষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি সক্ষমতা জোরদারের লক্ষ্যে বাস্তবায়িত ‘সুফাসেক’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরার মোজাফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে আইন ও সালিশ কেন্দ্র-আসক। প্রকল্পটি অর্থায়ন করে টেরে ডেস হোমস, নেদারল্যান্ডস। প্রকল্প সমন্বয়কারী শিল্পী শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল হামিদ। অতিথি হিসেবে বক্তব্য দেন স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ওয়ান স্টপ ক্রাইসিসবিস্তারিত পড়ুন

রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের অনেক প্রত্যাশা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। দেশের গণতন্ত্রের জন্য মানুষ একযুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে এবং অত্যাচার, নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে এই গণতন্ত্র ফিরে পেয়েছি আমরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গণতন্ত্র ফিরে পেতে দেশের মানুষের হাজারও ত্যাগবিস্তারিত পড়ুন

জনগণের প্রত্যাশা, সময় ও তারুণ্যের চাহিদা অনুসারে নির্বাচনি ইশতেহার পাল্টাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সময় ও তারুণ্যের চাহিদা অনুসারে নির্বাচনি ইশতেহার পাল্টাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বলেছেন, রাজনীতি কোন স্ট্যাটিক বিষয় নয়, এটি গতিশীল। তাই রাজনৈতিক দলগুলোকে জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সময় ও তারুণ্যের চাহিদা অনুসারে নির্বাচনি ইশতেহার পাল্টাতে হবে। শুধু নির্বাচনি ইশতেহার নয়, রাজনৈতিক দলগুলোর লক্ষ্য ও উদ্দেশ্য এবং ঘোষণাপত্র জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সময় ও তারুণ্যের চাহিদা অনুসারে পরিবর্তনযোগ্য। মন্ত্রী শনিবার রাজধানীর ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম বর্ষপূর্তিবিস্তারিত পড়ুন

ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে তাওসীফ ও সাদিকার জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত

ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে তৌসীফ ও সাদিকার জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত। শনিবার(২৮ ডিসেম্বর) ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী তৌসিফ তানভীর রহমান ও সাদিকা সুলতানা জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত হয়েছে। ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাংগা গ্রামের বাসিন্দা ও এন বি বি কে আল মদিনা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক এস এম আলমগীর হোসেন ও নাদিরা সুলতানা দম্পতির সন্তান সাদিকা সুলতানা, একই ইউনিয়নের ধুলিহর বাজারখোলার বাসিন্দা মোস্তফা রহমান ও সাবিনা ইয়াসমিন দম্পতি বড়বিস্তারিত পড়ুন

অসহায় ও দুস্থদের মাঝে ব্রহ্মরাজপুর–ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর – ধুলিহর সমাজ কল্যাণ পরিষদ। (২৮ফেব্রুয়ারি) শনিবার দুপুর ২ টার ব্রহ্মরাজপুর বাজারের শামছুদ্দিন স্মৃতি মার্কেটে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে পবিত্র রমজান উপলক্ষে ৩৫ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মাস ব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক, সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন