ফেব্রুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
পিরোজপুরের মঠবাড়িয়ায় নতুন মুখের দাবি
সংরক্ষিত আসনে এমপি হিসেবে লায়ন আলিজা শারমিন মুন্নীকে চান নেতাকর্মীরা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার রাজনীতিতে সাহসী, সংগ্রামী ও ত্যাগী নারী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন লায়ন আলিজা শারমিন মুন্নী। ২০০৪ থেকে জাতীয়তাবাদী রাজনীতির রাজপথে সক্রিয় এই নেত্রীকে সংসদের সংরক্ষিত নারী আসনে দেখতে চায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। শারমিন মুন্নী বর্তমানে ঢাকার বসবাস করলেও তাঁর রাজনৈতিক শিকড় পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। পিতা মোঃ মানিক মিয়া ও মাতা মোসাঃ রোকেয়া বেগমের সন্তান তিনি। শিক্ষা, পেশা ও রাজনীতি—এই তিন ক্ষেত্রেই নিজেকে দক্ষতারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেবুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। ত্রৈমাসিক সভায় ইউনিয়ন ভিত্তিক গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নব-নির্বাচিত এমপি ইজ্জত উল্লাহকে গণসংবর্ধনা

কলারোয়ায় নবনির্বাচিত এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে কলারোয়া পাইলট হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেছেন, মহান আল্লাহতালা এ বিজয়ে আমাদেরকে আরো মানুষের কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। তালা-কলারোয়ার জনগণ হামলা-মামলাসহ সকল ভয়ভীতি ও রক্ত চক্ষুকে উপেক্ষা করে দাড়িপাল্লায় ভোট দিয়ে এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার পাটকেলঘাটায় দু’সাংবাদিকের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন, সাংবাদিকদের ক্ষোভ

সাতক্ষীরার পাটকেলঘাটায় মব সন্ত্রাস করে পুলিশে সোপর্দ করা দু’সাংবাদিকের বিরুদ্ধে আদালতে পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে। সোমবার রিমান্ড আবেদন করেন পাটকেলঘাটা থানার এসআই মল্লিক মনিরুজ্জামান। এর আগে শনিবার দুপুরে সংবাদ প্রকাশ সংক্রান্ত পুরনো শত্রুতার জেরে মব সৃষ্টি করে দু’সাংবাদিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিতে বাদীপক্ষকে চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবিরের বিরুদ্ধে। প্রাপ্ত তথ্যে জানা যায়, পাটকেলঘাটা টাওয়ার রোড এলাকায়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রতিপক্ষের ছু*রিকাঘা*তে এক ব্যক্তি নিহ*ত, ৪জন আ*টক

সাতক্ষীরার কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বড় ভাই রুহুল আমিন (৩৪)। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও আহত দুই ভাই ওই গ্রামের ছলেমান শেখের ছেলে। নিহত ইব্রাহিম পেশায় ভ্যানচালক। তিনি এক সন্তানের জনক এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা বলেবিস্তারিত পড়ুন
জাকাতের হিসাব করবেন যেভাবে

জাকাত ইসলামের ফরজ বিধান, ইসলামের পঞ্চস্তম্ভের একটি। প্রত্যেক স্বাধীন, পূর্ণবয়স্ক ও সম্পদশালী মুসলমান পুরুষ ও নারীর প্রতি বছর নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র-দুঃস্থদের মধ্যে বিতরণের নিয়মকে জাকাত বলা হয়। শরিয়ত নির্ধারিত সীমার (৭ তোলা বা ৮৭.৪৫ গ্রাম স্বর্ণ অথবা সাড়ে ৫২ তোলা বা ৬১২.৩৫ গ্রাম রৌপ্য অথবা সমপরিমাণ নগদ অর্থ) বেশি সম্পদ হিজরি ১ বছর ধরে কারো কাছে থাকলে তাকে সম্পদশালী গণ্য করা হয় এবং তার বর্ধনশীল সম্পদের ২.৫ শতাংশবিস্তারিত পড়ুন
‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নির্বাচনি যে ইশতেহার ঘোষণা করেছিল তার মধ্যে অন্যতম অঙ্গীকার ছিল ‘ফ্যামিলি কার্ড’। ভোটে দলটি দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। এবার তাদের সামনে প্রতিশ্রুতি পূরণের পালা। সে মোতাবেক সরকার এগোচ্ছেও অনেকটা জোর কদমে। আসন্ন ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে দেশের বেশকিছু অঞ্চলে প্রান্তিক মানুষের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিতে নেওয়া হচ্ছে পদক্ষেপ। প্রতিশ্রুতি অনুযায়ী, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেবিস্তারিত পড়ুন
নতুন পিএসও মুশফিকুরকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, র্যাংক ব্যাজ পরানোর সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদবিস্তারিত পড়ুন
প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তার অফিসে পৌঁছান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অফিসে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিন বাহিনীর প্রধানরা স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী দিনের কার্যসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র্যাঙ্ক ব্যাজ’বিস্তারিত পড়ুন
দেশের ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ (ডিএসসিসি) দেশের মোট ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের (সিটি করপোরেশন-১ শাখা) যুগ্ম সচিব মাহবুবা আইরিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী- ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আদুস সালাম, গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেনবিস্তারিত পড়ুন

