ফেব্রুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
তেহরানে নেই খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির রাজধানীতে নেই। তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের একজন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। ইরানে নতুন করে ইসরায়েলি হামলা শুরুর প্রেক্ষাপটে ইরানের ওই কর্মকর্তা এই তথ্য জানালেন। শনিবার সকালে তেহরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী এই হামলাকে ‘পূর্ব-নির্ধারিত আক্রমণ’ বলে উল্লেখ করেছে। ইরানি গণমাধ্যমও তেহরানে হামলার তথ্য নিশ্চিত করেছে। খবরে দেশটির গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনাবিস্তারিত পড়ুন
দক্ষিণ লেবাননেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননের ইকলিম আল-তুফাহ অঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ব্লাত এবং ওয়াদি বারঘৌতি এলাকায় একাধিকবার এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে আল জাজিরা। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। যদিও প্রতিদিনের চলমান এই হামলায় বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্যবস্তু হচ্ছে। আল জাজিরার বরাতে বলা হয়েছে, এই অভিযানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়াবিস্তারিত পড়ুন
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা চলবে, লক্ষ্য সরকার পতন

ইরানের রাজধানী তেহরানসহ বহু শহরে যৌথভাবে অতর্কিত হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দুইটি সূত্রের বরাত দিয়ে সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বেশ কয়েকদিন ধরে হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে মার্কিন বাহিনী। ইরানে হামলা শুরুর পর ভিডিও বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর ব্যাপক ও ভয়াবহ অভিযান চলছে। তিনি এই হামলাকে ইরানের সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযান হিসেবে উল্লেখ করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দেশটিরবিস্তারিত পড়ুন
ইরানে সামরিক অভিযানের নাম ‘লায়ন’স রোয়ার’, চূড়ান্ত করেছেন নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের জন্য ‘লায়ন’স রোয়ার’ নাম ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এই নাম চূড়ান্ত করেছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। এর আগে অভিযানের জন্য ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) অভ্যন্তরীণভাবে ভিন্ন একটি নাম ব্যবহার করছিল। ইসরায়েলি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের নাম পরিবর্তনের সিদ্ধান্তটি রাজনৈতিক ও কৌশলগত বার্তা দেওয়ার অংশ। তবে বিশ্লেষকরা মনে করছেন, ‘লায়ন’স রোর’ বা সিংহের গর্জন— এই নামের মাধ্যমে শক্তি, প্রতিরোধ ক্ষমতাবিস্তারিত পড়ুন
খামেনির বাসভবনের কাছে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বাসভবন ও তার কার্যালয়ের কাছে একাধিক বিস্ফোরণ হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, তেহরানের পাস্তৌর জেলায় একাধিক বিস্ফোরণ হয়েছে। উচ্চ নিরাপত্তায় ঘেরা এই এলাকায় খামেনির বাসভবন ও কার্যালয় রয়েছে। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন বলছে, অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র এই এলাকায় আঘাত হেনেছে। তবে এসব হামলায় খামেনির কিছু হয়েছে কিনা, সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এরবিস্তারিত পড়ুন
বড় যুদ্ধের শঙ্কা : ইরানে যৌথভাবে হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দেশটির রাজধানী তেহরানে আকস্মিক হামলা শুরু হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এবং দুইজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র লঞ্চারকে লক্ষ্য করে হামলা হয়েছে। মার্কিন একজন কর্মকর্তা বলেছেন, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা হয়েছে। তবে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি। আরেকবিস্তারিত পড়ুন
রমজানে আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর মুহুর্মুহু হামলা অব্যাহত, হতাহত ৮৩১

পবিত্র রমজানের মধ্যে প্রতিবেশী আফগানিস্তানে মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তানি বাহিনী। পাকিস্তান এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন গজব লিল হক’। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) থেকে আফগানিস্তানে শুরু হওয়া পাকিস্তানের এই অভিযানে হতাহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। খবর জিও নিউজের। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানি বাহিনীর হামলায় তালেবানের ৩৩১ জন যোদ্ধা নিহত হয়েছে। সেই সঙ্গে আহতের সংখ্যা পাঁচ শতাধিক। এ ছাড়া পাকিস্তানের হামলায় আফগানদের ১০৪টি চেকপোস্ট ধ্বংস হয়েছে। পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহুবিস্তারিত পড়ুন
স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের সমর্থন থাকবে : পররাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী দিচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে সৌদি আরব সফরে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ওআইসি নির্বাহী কমিটির বৈঠক শেষে দেশে ফিরে বিমানবন্দরে তিনি এসব তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওআইসিভুক্ত বিভিন্ন দেশ বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন দেবে। সফরকালে মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদিবিস্তারিত পড়ুন
কলকাতায় আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু

টাঙ্গাইল-৮ (বাসাইল–সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলাম (৭০) মারা গেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তাকে এক সপ্তাহের বেশি সময় আগে হাসপাতালে ভর্তি করা হয়। শেষদিকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্তবিস্তারিত পড়ুন
এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা, থামছেন না যুবদল নেতা নুরু

সাতক্ষীরার তালা উপজেলায় এক মাসে তিনটি ঘটনায় অভিযুক্ত হাজরাকাটি গ্রামের নুরুল ইসলাম বিশ্বাস (নুরু) আবারও এক যুবককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা জেলার তালা উপজেলার হাজরাকটি গ্রামের মৃত. আ: রহমান বিশ্বাসের ছেলে নুর ইসলাম বিশ্বাস। একই সঙ্গে তিনি উপজেলার খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। আহত বাবু গাজী জানান, তাদের পরিবারের মধ্যে একটি ছেলে সংক্রান্ত বিষয় নিয়েবিস্তারিত পড়ুন

