ফেব্রুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ভূমিকম্পে কেঁপে উঠল কলারোয়া, আতঙ্কে ঘর ও মসজিদ ছেড়ে বাইরে হাজারো মানুষ

সাতক্ষীরার কলারোয়া উপজেলা জুড়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। আকস্মিক এ ভূকম্পনে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে ঘর ছেড়ে ও নামাজ থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সাতক্ষীরা জেলা আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, নির্ধারিত সময়েই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। তিনি বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জেলার আশাশুনি উপজেলা এলাকায়। রিখটারবিস্তারিত পড়ুন
যথাসময়ে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জুলাই অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে তদন্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সেটাই হবে। তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আরওবিস্তারিত পড়ুন
জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কুশল বিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক শিশু প্রশ্ন করে ‘আপনি রোজা রাখেন?’ শিশুর এমন সরল প্রশ্নে হাস্যোজ্জ্বল পরিবেশের সৃষ্টি হয়। জানা গেছে, রাজধানীর একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় এক শিশু প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করে, ‘আপনি রোজা রাখেন?’ জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তো রোজা রাখি।’ এসময় উপস্থিতদের মাঝে আনন্দঘন পরিবেশ তৈরিবিস্তারিত পড়ুন
চলতি মাসেই দেশে ১০ বার ভূমিকম্প, বাড়ছে উদ্বেগ

ঘন ঘন ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ। চলতি মাসের প্রথম ২৭ দিনেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ১০ দফা ভূকম্পন অনুভূত হয়েছে। অধিকাংশ কম্পনের মাত্রা মৃদু থেকে মাঝারি হলেও জনমনে আতঙ্ক বাড়ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, এ মাসে ২৭ দিনেই ভূমিকম্প হয়েছে ১০ বার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিট ২৪ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা।বিস্তারিত পড়ুন
ভূমিকম্পে কাঁপল সারা দেশ, উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি। ভূমিকম্পে সাতক্ষীরায় মানুষ শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানা গেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) ওয়েবসাইট অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।বিস্তারিত পড়ুন
অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, অনুমতি ছাড়া কোনো শিক্ষক অন্য পেশায় যুক্ত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা সভায় যোগ দেওয়ার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘প্রত্যেকে তাদের পেশাগত দায়িত্ব পালন করবে। গণমাধ্যমের কাজ হলো সমস্যা তুলে ধরা এবং আমাদের নজরে আনা। আমরা সেটা দেখে প্রয়োজনীয় ব্যবস্থাবিস্তারিত পড়ুন
গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের মতামত বিবেচনায় রেখে জবাবদিহিতার সীমা নির্ধারণ করা হবে এবং সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি জানিয়েছেন, সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থার মধ্যে আনা হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, “আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা এবং ইকো সিস্টেমের সঙ্গে নতুনবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। তিনি তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন। একটি প্রতিষ্ঠানের সিইও’র মতো প্রতিটি বিষয় বিস্তারিত দেখছেন এবং সেভাবেই কাজ আদায় করছেন- এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে তিনি এসব কথা বলেন। মো. ইসমাইল জবিউল্লাহ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম লক্ষ্মীপুরে এসেছেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায়বিস্তারিত পড়ুন
জাতীয় নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে: জামায়াত আমির

জাতীয় নির্বাচনে দলীয় অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আসন্ন স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার উদ্যোগে আয়োজিত উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে তাদের ‘হক’ কেড়ে নেওয়া হয়েছে এবং বিষয়টি জাতির সামনে স্পষ্ট। তিনি দাবি করেন, সংসদীয় রাজনীতিতে এটি জামায়াতেরবিস্তারিত পড়ুন
ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার

নির্বাচনের পরে ভোট গণনা, ফলাফল তৈরি করা ও ফলাফল ঘোষণার মধ্যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ টানেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামীকে অনেক সংসদীয় আসনে এক-দেড় হাজার থেকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হয়েছে। এমন আসনের সংখ্যা হবেবিস্তারিত পড়ুন

