ফেব্রুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের, আহত ৩ শতাধিক

আফগানিস্তানে হামলায় ২২৮ তালেবান সদস্য নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র। খবর আল জাজিরার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘অপারেশন গজব লিল–হক’-এ ৭৪টি তালেবান কমান্ড পোস্ট ধ্বংস ও ১৮ জনকে আটক করা হয়েছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি ১৩৩ তালেবান যোদ্ধা নিহত ও ২০০ জনের বেশি আহত হওয়ার দাবি করেছিলেন।বিস্তারিত পড়ুন
‘মব’ সৃষ্টি করে আসিফের বিরুদ্ধে দুদকে অভিযোগ করলো সাকিবভক্তরা

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে একপ্রকার ‘মব’ সৃষ্টি করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের একদল ভক্ত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দুদক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে ২০-৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতেবিস্তারিত পড়ুন
সারাদেশে মা-বোনদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে: ডাকসু ভিপি

সারাদেশে মা-বোনদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশ আজ ভালো নেই। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে কোনো গুম-খুন, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না। নতুন যে সরকার আসবে তারা কোনো দলের হবে না, বরং জনগণের হবে। কিন্তু আমরা দেখেছি নতুন সরকার দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চারটা লাশ পড়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)বিস্তারিত পড়ুন
আগ্রাসী শক্তিকে চূর্ণ করার সক্ষমতা ইসলামাবাদের রয়েছে: প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসী শক্তিকে চূর্ণ করার সক্ষমতা ইসলামাবাদের রয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তিনি আফগানিস্তানের কঠোর সমালোচনা করেন। পাকিস্তান সরকারের এক্স (সাবেক টুইটার) পেজে প্রকাশিত বার্তায় শাহবাজ শরিফ বলেন, দেশের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসী পরিকল্পনা প্রতিহত করতে পুরোপুরি প্রস্তুত। পাকিস্তানের জনগণ সেনাবাহিনীর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রীর এইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প, ভবনে ফাটল, মাটির ঘর ধস; আহত ৩

সাতক্ষীরায় মাঝারি মাত্রার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলাজুড়ে। শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে অনুভূত এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জেলার আশাশুনি উপজেলা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে জেলার বিভিন্ন স্থানে মানুষ আতঙ্কে ঘরবাড়ি, মসজিদ ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। শ্যামনগরে কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে, কোথাও মাটির ঘর আংশিক ধসে পড়েছে। সেখানে তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ভূমিকম্পেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ধুলিহরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন টিউবওয়েলের উদ্বোধন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বড়দল পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নবনির্মিত একটি টিউবওয়েলের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজ-এর সহকারী অধ্যাপক ও পরিষদের কর্ণধর শেখ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক ও সমাজ কল্যাণ পরিষদের সদস্যবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মাসজিদে কুবায় ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে সাতক্ষীরার মাসজিদে কুবা ও মাদ্রাসার উদ্যোগে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ও জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল। শুক্রবার ৯ রমজান (২৭ ফেব্রুয়ারি) মাসজিদে কুবা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। শেখ মনির আহম্মদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করবেন মাসজিদে কুবা মসজিদ কমিটির সভাপতি জি. এম. নূর ইসলাম। ইফতার মাহফিলে অংশ নেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা জামায়াতেরবিস্তারিত পড়ুন
আশাশুনি উপজেলা বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আশাশুনি উপজেলা শাখার আয়োজনে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি ৯ রমজান শুক্রবার বিকাল ৪টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)বিস্তারিত পড়ুন
তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

সাতক্ষীরার তালা উপজেলার প্রশাদপুর গ্রামে দীর্ঘদিনের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ এরশাদ গাজী গংদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ তালা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রশাদপুর গ্রামের মৃত হাজের আলী গাজীর ছেলে সোলাইমান গাজী সাবেক ৪৮১ দাগের ৭৮ শতক জমির মধ্যে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৪২ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে চাষাবাদ করে আসছেন। জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষরা ওই জমি জোরপূর্বক দখলবিস্তারিত পড়ুন
ধ্বসে পড়েছে কিছু কাঁচা ঘরবাড়ি
সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল আশাশুনি, অসংখ্য দেয়ালে ফাটল

সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার দুপুরে ভূকম্পন অনুভূত হয়েছে,যার উৎপত্তিস্থল জেলার আশাশুনি উপজেলায় ।রিকটার স্কেলে যার মাত্রা ৫.৪ বলে জানিয়েছে আবহাওয়া অফিস।তবে ভূমিকম্পনের মাঝারি মাত্রা থাকায় ঝাকুনিও ছিল বেশ। কয়েক সেকেন্ডের এ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়ে জেলাবাসি। সাতক্ষীরার প্রথম শ্রেণির আবহাওয়া পরযবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, দুপুর ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিকটার স্কেলে যার মাত্রা ৫.৪। আর এর উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলায়,যেটি খুলনার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওবিস্তারিত পড়ুন

