ফেব্রুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কাজী আলাউদ্দীনের উদ্যোগে মৌতলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে প্রতিদ্বন্দিতাকারি কাজী আলাউদ্দীনের উদ্যোগে কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি শনিবার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি নেতা কাজী আলাউদ্দীনের কনিষ্ঠ পুত্র কাজী আসিফুর রহমান। শনিবার সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত মৌতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলিয়া মাদ্রাসা এলাকা, কাজীপাড়া গুচ্ছগ্রাম, ৪বিস্তারিত পড়ুন
‘আমাদেরটিম একটি মানবিক পরিবার ও যুব টিমের’ সুন্দরবন দিবস পালন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে সুন্দরবন দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদায় সুন্দরবন দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনকে রক্ষার শপথ নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল নানামুখী আয়োজন। বিশেষ করে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনে বনের গুরুত্ব নিয়ে আলোচনা সভা। সুন্দরবনের ক্ষতি না করার এবং পরিবেশ রক্ষার অঙ্গীকার গড়ার শপথ গ্রহণ। সুন্দরবন আমাদের প্রাকৃতিক রক্ষাকবচ। আমাদেরটিম একটি মানবিক পরিবারের এইবিস্তারিত পড়ুন
ভোট দিতে গিয়ে দেবহাটার ভাড়াটিয়া বাসায় খোয়া গেল স্বর্ণালংকার ও টাকা

গ্রামের বাড়িতে ভোট দিতে গিয়ে মো. আসাদুজ্জামানের দেবহাটার এক ভাড়া বাসা থেকে খোয়া গেছে স্বর্ণালংকার ও নগদ টাকা। এ ঘটনায় ওই ভূক্তভোগী ভাড়াটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের বাসিন্দা মো. আসাদুজ্জামান দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। পাশাপাশি স্থানীয় একটি দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। পরিবারের সদস্যদের নিয়ে তিনি গত ১০ ফেব্রুয়ারি ভাড়া বাসায় তালা দিয়ে ভোট দেওয়ার উদ্দেশ্যেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার উন্নয়নে প্রতিটি কাজ দায়িত্বশীলতার সাথে করবো: নবনির্বাচিত এমপি আ.খালেক

সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আমাদের দুনিয়ার প্রতিটি দায়িত্ব ও কাজের হিসাব পরকালে দিতে হবে। সুতরাং আমাদের দায়িত্ব কর্তব্য সঠিক ভাবে দায়িত্বশীলতার সাথে সম্পন্ন করতে হবে। শনিবার বিকালে দেবহাটার উত্তর পারুলিয়ায় নির্বাচন পরবর্তী উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠিত সভায় দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ওবিস্তারিত পড়ুন
তালা প্রেসক্লাবে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউর রহমানের মতবিনিময়

সাতক্ষীরার তালা প্রেসক্লাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া মো. জিয়াউর রহমান মোড়ল মতবিনিময় সভা করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় এ সভা অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. এ হাকিমের সভাপতিত্বে এবং সাংবাদিক এস. এম নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, এম এ ফয়সাল, সেলিম হায়দার, জিএম খলিলুর রহমান লিথু, সেকেন্দার আবু জাফর বাবু, রোকনুজ্জামান টিপু, কাজী আরিফুল হক ভুলু, শফিকুল ইসলাম, জয়দেব চক্রবর্তী,বিস্তারিত পড়ুন
নতুন সরকারের কাছে সুন্দরবন মন্ত্রণালয়ের দাবি: উপকূলে মানববন্ধন-নৌ শোভাযাত্রায় মুখর সুন্দরবন দিবস

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় নতুন সরকারের কাছে আলাদা সুন্দরবন মন্ত্রণালয়ের দাবি জানিয়ে সাতক্ষীরার শ্যামনগরে দিনব্যাপী নানা আয়োজনে সুন্দরবন দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সুন্দরবনের পাদদেশে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্যামনগরের উপকূলজুড়ে পরিবেশ রক্ষার প্রত্যয়ে উদযাপিত হলো সুন্দরবন দিবস। নতুন সরকারের কাছে আলাদা সুন্দরবন মন্ত্রণালয় গঠন এবং দিবসটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে দিনব্যাপী নানা কর্মসূচিতে সরব ছিলেন উপকূলবাসী, পরিবেশবাদী সংগঠন ও তরুণরা। সুন্দরবন দিবস উদযাপন কমিটির আয়োজনেবিস্তারিত পড়ুন
কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে প্রকৃতিতে এসেছে নতুন আমেজ। আজ পহেলা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ। প্রকৃতিতে কোকিলের সুর লহরি, বসন্তের মিষ্টি বাতাস প্রকৃতিকে করেছে প্রাণোচ্ছল নান্দনিক। আবার ইংরেজি ক্যালেন্ডারে আজ ১৪ ফেব্রুয়ারি, সুন্দরবন দিবস। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও উপকূলভিত্তিক সংগঠনগুলোর উদ্যোগে ২০০১ সালে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে দিবসটি বেসরকারিভাবে পালিত হচ্ছে এবং এটিকে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। পহেলা ফাল্গুনের বসন্তের শুভেচ্ছা আরবিস্তারিত পড়ুন
ঐক্যবদ্ধ থাকতে হবে
ভবিষ্যতে কেউ যেন স্বৈরাচার হতে না পারে : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বিএনপির নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বক্তব্য দেওয়া শুরু করেন তারেক রহমান। নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে সংবাদবিস্তারিত পড়ুন
হাবিবপত্নি এড. বকুলকে সংরক্ষিত আসনের এমপি হিসেবে দেখতে চান নেতাকর্মীরা

সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব-এর সহধর্মিনী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শাহানারা পারভিন বকুল-কে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য (এমপি) হিসেবে দেখতে চান স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাতক্ষীরা-১ আসনে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন শাহানারা পারভিন বকুল। বিশেষ করে দলীয় কর্মসূচি বাস্তবায়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নারী নেত্রী হিসেবে সংগঠনকেবিস্তারিত পড়ুন
নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ

নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন। একটি জাতীয় সংসদ ও অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আলী রীয়াজ বলেন, সংস্কারের পক্ষে গণরায় এসেছে। এটা জুলাইয়ের স্বীকৃতি। ১৬ বছরের অনাচারের বিরুদ্ধে জনআকাঙ্ক্ষা প্রকাশ। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও কমিটমেন্ট থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেন তিনি। তিনি আরওবিস্তারিত পড়ুন

