বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাবিবপত্নি এড. বকুলকে সংরক্ষিত আসনের এমপি হিসেবে দেখতে চান নেতাকর্মীরা

সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব-এর সহধর্মিনী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শাহানারা পারভিন বকুল-কে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য (এমপি) হিসেবে দেখতে চান স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাতক্ষীরা-১ আসনে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন শাহানারা পারভিন বকুল। বিশেষ করে দলীয় কর্মসূচি বাস্তবায়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নারী নেত্রী হিসেবে সংগঠনকে শক্তিশালী করতে তার অবদান উল্লেখযোগ্য বলে মনে করেন নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থানীয় একাধিক নেতা বলেন, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের রাজনৈতিক কর্মকাণ্ডে সবসময় সহায়ক হিসেবে পাশে থেকেছেন বকুল। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন এবং সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

নেতাকর্মীদের মতে, নারী নেতৃত্ব বিকাশ এবং দলের তৃণমূল পর্যায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হলে তা সাতক্ষীরার রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা আশা প্রকাশ করেন, দলের উচ্চপর্যায় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং যোগ্যতার ভিত্তিতে তাকে মনোনয়ন দেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারাও জানান, শাহানারা পারভিন বকুল বিভিন্ন সামাজিক কার্যক্রম, মানবিক সহায়তা ও নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এ কারণে তাকে জাতীয় সংসদ-এর সদস্য হিসেবে দেখতে চান তারা।

তবে এ বিষয়ে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করে এবং দলের নীতিনির্ধারকরাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন।

স্থানীয় নেতাকর্মীরা আশাবাদী, দলের প্রতি দীর্ঘদিনের অবদান ও সাংগঠনিক সক্রিয়তার স্বীকৃতি হিসেবে শাহানারা পারভিন বকুল ভবিষ্যতে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু