ফেব্রুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময়ে ধানের শীষের প্রার্থী হাবিব

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পাটকেলঘাটা কেশবলাল মহাশ্মশান মন্দিরে তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয়গামী ছাত্রীর ঝু*লন্ত ম*রদে*হ উদ্ধার

সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় এক বিশ্ববিদ্যালয়গামী ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ছাত্রীর পিতা প্রাণনাথ দাসের বরাতে সাতক্ষীরা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সোহেল রানা সাংবাদিকদের জানান—রবিবার রাতে পরিবারের চার সদস্য (স্বামী-স্ত্রী, ছেলে ও মেয়ে) একসাথে রাতের খাবার শেষে নিজ নিজ কক্ষে ঘুমাতেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিএনপি নেতা আমান মাস্টারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ.সভাপতি, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। রবিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়ার কথা জানানো হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড জড়িত থাকা ও বিগত সরকারের আমলে নির্বাচনে আ.লীগ প্রার্থীর পক্ষ নেয়ার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল। এদিকে, তার বহিষ্কারাদেশ প্রত্যাহারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল নির্বাচনী প্রশিক্ষণ, নিরাপদ ভোটাধিকার নিশ্চিতে জোর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় ভোটকেন্দ্রে নারী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে জেন্ডার সংবেদনশীলতা ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, সিভিল সোসাইটি, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালা প্রাণবন্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়। বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের জন্য জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ কাঠামো শক্তিশালীকরণ (GRIP) প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়াজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার সভায় সভাপতিত্ব করেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ, শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, অবৈধ ইজিবাইক বন্ধে ব্যবস্থা গ্রহণ, মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সেনাবাহিনীর ৩৭ বীরের অধিনায়কবিস্তারিত পড়ুন
কলারোয়ার বুঝতলা মাদ্রাসার শিক্ষার্থীদের বই উপহার দিলেন বিশিষ্ট সমাজসেবক টুটুল

কলারোয়ার বুঝতলা মাদ্রাসার শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ ও মনোযোগি হতে সহায়ক বই উপহার দিলেন শিক্ষা অনুরাগী ও বিশিষ্ট সমাজসেবক আহসান কবির টুটুল। এ উপলক্ষে রোববার (৮ফেব্রুয়ারি ২৬) সকাল ১০টার দিকে কলারোয়ার বুঝতলা আবু বকর সিদ্দিকী আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ওই সহায়ক বই বিতরণ করা হয়। বই বিতরণ কালে উপস্থিত ছিলেন-শিক্ষা অনুরাগী ও বিশিষ্ট সমাজসেবক আহসান কবির টুটুলের ছোট ভাই উপসহকারী কৃষি কর্মকর্তা মাহফুল উল কবীর, কলারোয়ার বুঝতলা আবুবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বৈকারী বাজারে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে নির্বাচনী গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের বৈকারী বাজারে ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। গণসংযোগ কালে ধানের শীষেরবিস্তারিত পড়ুন
ভোটকেন্দ্রে ধূমপান নিষিদ্ধ: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, কোনো ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না। শনিবার (৭ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটদান কেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত: ডেপুটি প্রেস সচিব

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘পাশা’ (পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট) নামে একটি দেশি সংস্থাকে ১০ হাজারের বেশি পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশন স্থগিত করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। আজাদ মজুমদার বলেন, ‘আজকের বৈঠকে নির্বাচন কমিশনের সচিব এ বিষয়ে (পাশা) অবহিত করে বলেন, সংবাদমাধ্যমে দেখা গেছে পাশা নামে একটি এনজিও দাবি করেছে যে তারা ১০ হাজার নির্বাচনি পর্যবেক্ষক নিয়োগ দেবে। বিষয়টি জানার পর নির্বাচন কমিশনবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি: এনসিপি

আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে ফ্যাসিবাদের বিচার হবে না। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে। এমন কিছু বাস্তবায়ন করার চেষ্টা হলে সেটি রাজপথে মোকাবিলা করা হবে।’ গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভবিস্তারিত পড়ুন

