বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বৈকারী বাজারে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে নির্বাচনী গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের বৈকারী বাজারে ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।

গণসংযোগ কালে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রউফ বলেন, একটি সুখী সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন। সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ বিজয়ী হলে অবহেলিত সাতক্ষীরার চেহারায় পাল্টে যাবে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিশ্ববিদ্যালয়, সুন্দরবন টেক্সটাইল মিল চালু করা বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন তিনি।

বৈকারী বাজারে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ কালে উপস্থিত ছিলেন বৈকারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইউনুস আলী বুলু, সাধারণ সম্পাদক তজিবর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম সারোয়ার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাজমুল হোসেন মিঠু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিসুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফ হোসেন প্রমুখ।

এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল