শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর মহড়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলার চারটি স্থানে সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সকল ভোটকেন্দ্র পরিদর্শন (রেকি) সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে কালিগঞ্জ সেনা ক্যাম্পে নির্বাচনকালীন দায়িত্ব পালনের প্রস্তুতি যাচাইয়ে একটি সুসজ্জিত মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় ভোটকেন্দ্রে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের কৌশল দেখান সেনাসদস্যরা। সাতক্ষীরা ৩৭ বীরের অধিনায়কবিস্তারিত পড়ুন

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য সিস্টেম দায়ী: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য সিস্টেমকে দায়ী করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মো. তৌহিদ হোসেন বলেন, পৃথিবীজুড়ে প্রচুর সুযোগ আছে। আমরা তা নিজেদের দোষে ব্যবহার করতে পারছি না। ভিসা দেয় না, এর জন্য সম্পূর্ণভাবে আমরা দায়ী। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, জালিয়াতিতে আমরা একেবারে সেরা। আপনি যখন জালিয়াতি করবেন, তখন আপনার কাগজ কেন বিশ্বাস করবে?’বিস্তারিত পড়ুন

ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত-এনসিপি: মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেছেন ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের বাচ্চারা (এনসিপি)। সরকার প্রধান নিজেই বলেছে ওরা তাকে বসিয়েছে৷ তাই জামায়াত আর এনসিপি ক্ষমতায় বসে নির্বাচন করছে বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় এক মতবিনিময় সভায় বিএনপির ঢাকা-৮ আসনের এ প্রার্থী এসব কথা বলেন। একটি দল ৭১ মেনে নিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, পুরোনো শকুন ১৯৭১ সালে বাংলাদেশকে মেনে নিতে পারেনি,বিস্তারিত পড়ুন

বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস!

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে খেলার কথা ছিল বাংলাদেশের। তবে শেষ মুহূর্তে ভারতে খেলতে আপত্তি জানানোয় আসন্ন বিশ্বকাপ খেলা হচ্ছে না লাল-সবুজের প্রতিনিধিদের। টাইগারদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ানোয় আগেই ইডেনে দর্শকখরার আশঙ্কা করা হয়েছিল। অবশেষে সেটিই সত্যি হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রিই হচ্ছে না ইডেনে। টিকিটের লাইনে চার-পাঁচ জনের বেশি মানুষ দেখাই যাচ্ছে না। আরওবিস্তারিত পড়ুন

বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না: শফিকুর রহমান

সরকার গঠন করলে জামায়াত চাঁদাবাজ ও দুর্নীতবাজদের প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন দলের আমির শফিকুর রহমান। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন তিনি বলেছেন, ‘চাঁদাবাজি আমরা করি না। চাঁদাবাজি আমরা কাউকে করতে দেব না। দুর্নীতি আমরা পছন্দ করি না। বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতি আমরা করি না। কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আমাদের আপসরফা হবে না। মামলাবাজি আমাদের খাসলত নয়। মামলা–বাণিজ্য যারা করেছে, তাদেরও আইনের আওতায়বিস্তারিত পড়ুন

ক্ষমতা হস্তান্তর ১৭ বা ১৮ ফেব্রুয়ারি অতিত্রম করবে না : প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা ছিল। নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন প্রচারণাও ছিল কিছু মহলে। এবার সব ধরনের অস্পষ্টতা দূর করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের পরপরই ক্ষমতা হস্তান্তর করা হবে। এই প্রক্রিয়া কোনোভাবেই আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারি অতিত্রম করবে না বলেও জানান তিনি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)বিস্তারিত পড়ুন

নির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি বা সিইসি

রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি বা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। আইন উপদেষ্টা বলেন, এখানে দুটি অপশন আছে। এক হচ্ছে সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করানোর কোনো স্কোপ নেই। দুই হচ্ছে, তাদের নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে তিন দিনেরবিস্তারিত পড়ুন

ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেবেন সেনাসদস্যরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেবেন সেনাসদস্যরা। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে প্রথমবারের মতো এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার এক লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মনজুরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, অন্যান্য নির্বাচনেরবিস্তারিত পড়ুন

দেবহাটায় ভোটকেন্দ্র ভিত্তিক জামায়াতের পোলিং এজেন্ট কর্মশালা

দেবহাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার আয়োজনে ভোটকেন্দ্র ভিত্তিক পোলিং এজেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় মিলন সাহেবের বাগান বাড়ি এ পোলিং এজেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়। এ পোলিং এজেন্ট কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃ ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী সোলায়মান হোসাইন,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-২ আসনে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে প্রচলিত মিছিল–মিটিং ও জনসমাবেশ এড়িয়ে সরাসরি ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বড় আয়োজনের পরিবর্তে সীমিত পরিসরে ব্যক্তিগত যোগাযোগকে বেশি গুরুত্ববিস্তারিত পড়ুন