শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

শার্শার বারোপোতায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

দেশ আজ এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে রয়েছে, যেখানে সত্য ও মিথ্যার, ন্যায় ও অন্যায়ের মধ্যে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। জনগণ আর দুর্নীতি, লুটপাট ও জুলুমের রাজনীতি চায় না; তারা চায় আল্লাহভীরু, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের অধীনে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান। বৃহস্পতিবার বিকেলে যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বারোপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি আরোবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভোমরায় জামায়াতের নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে এক নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন ভোমরা ইউনিয়ন জামায়াতের সভাপতি আনোয়ার কবির এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন, জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রি-প্রাইমারীর শিশুদের বরণ উৎসব

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রি-প্রাইমারী কোমলমতি শিক্ষার্থীদের নবীনবরণ বা বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রি-প্রাইমারী কোমলমতি শিক্ষার্থীদের বরণ করে নেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমার শৈশব কেটেছে এই প্রাথমিকবিস্তারিত পড়ুন

২০ ফেব্রুয়ারি শুরু বইমেলা

অমর একুশে বইমেলা পবিত্র ঈদুল ফিতরের পর আয়োজনের জন্য প্রকাশকরা দাবি করেছিলেন। তা সত্ত্বেও পূর্বনির্ধারিত সময় ২০ ফেব্রুয়ারি থেকেই ‘অমর একুশে বইমেলা ২০২৬’ শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সেলিম রেজা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম রেজা বলেন, সামগ্রিক বাস্তবতার আলোকে আগামী ২০ ফেব্রুয়ারিতেই বইমেলা শুরু হবে। আমরা এইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নে ধানের শীষ প্রতিকে কাজী আলাউদ্দীনের গণসংযোগ

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনে ধানের শীষ প্রতিক বিজয়ের লক্ষে কালিগঞ্জ উপজেলার ৩নং চাম্পাফুল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের পক্ষে সাধারণ ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেয়া হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন চাম্পাফুল ইউনিয়নের বিভিন্ন বাজার, সড়ক ওবিস্তারিত পড়ুন

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

কিংবদন্তি গায়ক ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ এবার ১০ জন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, একুশে পদক-২০২৬। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের এ প্রস্তাবনা উপদেষ্টা পরিষদে অনুমোদন পায়। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, ‘চলচ্চিত্রের জন্য অভিনেত্রী ববিতা, চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুববিস্তারিত পড়ুন

রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত

পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন অফিস সময় নির্ধারণ করা হয়েছে। রমজানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান। প্রেসসচিব শফিকুল আলম জানান, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। তবেবিস্তারিত পড়ুন

এ দেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না: নাহিদ ইসলাম

এ দেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। চাঁদাবাজি, জমি দখলকারীদের ‘নতুন জালেম’ আখ্যা দিয়ে নাহিদ ইসলামবিস্তারিত পড়ুন

জামায়াত আমিরের আইডি হ্যাকড : বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন

জামায়াতের আমিরের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকডের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় গ্রেপ্তার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার থেকে ছরওয়ারে আলমকে আটক করা হয়। এসময় তার মোবাইল ফোন ও ল্যাপটপবিস্তারিত পড়ুন

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া পোস্টাল ব্যালট ভোট গণনায় অন্তর্ভুক্ত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বৃহস্পতিবারের (৫ ফেব্রুয়ারি) মধ্যে ব্যালট পেপার দেশে না পৌঁছালে সংশ্লিষ্ট ভোটগুলো বাতিল বলে গণ্য হতে পারে। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের বিশেষায়িত অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’-তে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়। ইসি সূত্র জানায়, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হলেও এরবিস্তারিত পড়ুন