শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

রাজধানীতে একই বাসা থেকে সন্তানসহ ৪ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের পল্লবীর ওয়াপদা বিহারি ক্যাম্প এলাকার একটি বাসা থেকে দুই সন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতরা হলেন-বিস্তারিত পড়ুন

চাম্পাফুল ইউনিয়নের বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতিকে কাজী আলাউদ্দীনের গণসংযোগ

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনে ধানের শীষ প্রতিক বিজয়ের লক্ষে কালিগঞ্জ উপজেলার ৩নং চাম্পাফুল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের পক্ষে সাধারণ ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন চাম্পাফুল ইউনিয়নের বিভিন্ন বাজার, সড়ক ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল সাজে সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতিক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু,বিস্তারিত পড়ুন

পিএসএল

৬ কোটি ৪৪ লাখ রুপিতে মুস্তাফিজ লাহোর কালান্দার্সে

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও পুরোনো ঠিকানায় ফিরছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। এই চুক্তিতে মুস্তাফিজ ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি পাচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাহোর কালান্দার্স বিষয়টি নিশ্চিত করে। দলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়,’আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ ও ২০১৮ সালে নেওয়া হয়েছিল, এবার সরাসরি চুক্তিতে আবার আমাদের পরিবারে ফিরেছেন। একবার কালান্দার, সবসময় কালান্দার।বিস্তারিত পড়ুন

নির্বাচনকালীন সময়ে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান সম্পাদক পরিষদের

নির্বাচনকালীন সময়ে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পাদক পরিষদ সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার পরিষদের সভাপতি নূরুল কবির ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে জানান এই আহ্বান। বিবৃতিতে বলা হয়েছে, ‘নির্বাচনকালীন সময়ে সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা নানা ধরনের ঝুঁকির মুখে পড়েন। মাঠপর্যায়ে কাজ করা সংবাদকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা এ সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রেক্ষাপটে, সম্পাদক পরিষদ নির্বাচনকালীন সংবাদ কাভারেজেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্যের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোট গণনার নির্ধারিত সময়ের আগে কোনো সুযোগ নেই ফলাফল জানার। বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ভোটের ফলাফল সংক্রান্ত নানা ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকেল সাড়ে ৪টার পর নিয়মিত ভোট গণনার সময় গণনা করা হবে একইবিস্তারিত পড়ুন

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ-সংক্রান্ত একটি চিঠি সকল রিটার্নিং অফিসারকে পাঠানো হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে তিনি এ তথ্য জানান ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক। রিটার্নিং অফিসারকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা,বিস্তারিত পড়ুন

পুলিশের ভেতর কোনো ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘মব ভায়োলেন্স বলতে কিছু নেই’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন, ‘আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন করা নিয়ে পুলিশের ভেতর মব ভীতি কাজ করছে কি না?বিস্তারিত পড়ুন

নির্বাচনের পর যতদ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে সরকার : উপ-প্রেস সচিব

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, নির্বাচনের পর যতদ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা হবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে এ কথা জানান তিনি। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে— এমন প্রচারণা যারা চালাচ্ছেন, তাদের উদ্দেশ্য অসৎ। এরা কদিন আগেও নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করার চেষ্টা করেছে। এখন যখন দেখছে নির্বাচন যথাসময়ে হচ্ছে,বিস্তারিত পড়ুন

জালিমদের নেতা নারীদের নিয়ে ‌‘কলঙ্কিত’ শব্দ ব্যবহার করেছেন : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে দেশে ‘গুপ্ত’ দলের লোকেরা জালিম হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশে নারী-পুরুষ মিলে মাঠে কাজ করে। নতুন জালিম যাদের মানুষ ‘গুপ্ত’ হিসেবে চেনে, সেই জালিমদের নেতা নারীদের নিয়ে ‌‘কলঙ্কিত’ শব্দ ব্যবহার করেছেন। এরা ইসলামের রাজনীতি করে কিন্তু এরা নারীদের নিয়ে কীভাবে ‘কলঙ্কিত’ শব্দ ব্যবহার করে? বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘দেশের জনগণবিস্তারিত পড়ুন