ফেব্রুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
নির্বাচনি ইশতেহার ঘোষণা জামায়াতের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটির ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। রাষ্ট্র সংস্কার, সুশাসন এবং আত্মনির্ভর বাংলাদেশের রূপরেখাকে সামনে রেখে এই ইশতেহার উপস্থাপন করা হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর রাজধানীর বনানীর হোটেল শেরাটনে জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারেবিস্তারিত পড়ুন
আমরা সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দিতে চাই: ডা. জুবাইদা রহমান

বিএনপি ক্ষমতায় গেলে শ্রমের মর্যাদা, জ্ঞান ও সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়ার কথা জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে হাতিরঝিলের অ্যাস্ফিথিয়েটারে ঢাকা-১৭ আসনের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। জুবাইদা বলেন, আমাদের সমস্যা অনেক। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তা সমাধান সম্ভব। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন
এইচআরএসএসের প্রতিবেদন
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত গত ১৭ মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় ১৯৫ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ১১ হাজার ২২৯ জন। এছাড়া মব সহিংসতা বা গণপিটুনিতে নিহত হয়েছেন ২৫৯ জন। প্রতিবেদনে বলা হয়, গত ১৭ মাসে সারাদেশে ১ হাজার ৪১১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। রাজনৈতিক ও দলীয় আধিপত্য বিস্তার, প্রতিশোধ, কমিটি নিয়ে বিরোধ ও চাঁদাবাজির কারণে এসব ঘটনা ঘটে। নিহত ১৯৫ জনের মধ্যেবিস্তারিত পড়ুন
নির্বাচনী পরিবেশ তুলনামূলকভাবে ভালো: ইসি মাছউদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর আট দিন বাকি থাকলেও দেশের নির্বাচনী পরিবেশ যথেষ্ট এবং তুলনামূলকভাবে ভালো রয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশনের মূল্যায়নে বর্তমান পরিবেশ সন্তোষজনক এবং তুলনামূলকভাবে ভালো। তিনি সব রাজনৈতিক দল, প্রার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,বিস্তারিত পড়ুন
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে: কর্নেল অলি

জামায়াত আমিরের বক্তব্যে আপত্তি নেই বলে জানিয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা ড. কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটি ঠিক আছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১১-দলীয় জোটের এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল অলি আহমেদ বলেন, জামায়াতের আমির কোথাও বলেননি যে তিনি (কর্নেল অলি) স্বাধীনতার ঘোষক। তার বক্তব্যের ব্যাখ্যায় কর্নেলবিস্তারিত পড়ুন
বেহেস্তের প্রলোভন ও ভয়-ভীতিতে ধানের শীষের গণজোয়ার ঠেকাতে পারবেন না, পারুলিয়ায় জনসভায় আব্দুর রউফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে পারুলিয়া বাসস্ট্যান্ডে পারুলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন
বিএনপি পাঁচ-পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল- নির্বাচনী পথসভায় দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বিএনপি মনে করেছিল এদেশ আমাদের পায়ের নিচে সেজদায় লুটিয়ে পড়বে। যেখানে বিএনপি পাঁচ-পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এরশাদ যখন ক্ষমতা নিয়ে ছিল বিএনপি’র মন্ত্রীদের বাড়িতে চোর, ডাকাত, বিদেশি মদের আস্তানা পাওয়া গিয়েছিল। এ ধরনের লুটপাট করে তারা সারাদেশে লুটপাটের রাজ্যে পরিণত করেছিল। বুধবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শহরের তুফান কোম্পানী মোড়ে সাতক্ষীরা পৌর ৮বিস্তারিত পড়ুন
‘যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে’: মুহাদ্দিস আব্দুল খালেক

জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সাতক্ষীরা সদর ২ আসনে ১১ দলীয় জোটের প্রাথী জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ‘যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে’। ‘যখন নির্বাচন আসবে নতুন রঙ ধারণ করে সুন্দর সুন্দর কথা নিয়ে তারা হাজির হবো। আপনারা সাক্ষী সাড়ে ১৫ বছর সাতক্ষীরার মানুষের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা একদিনের জন্য আপনাদের ছেড়ে কোথাও যাইনি। এই মাটিবিস্তারিত পড়ুন
মনিরামপুরে আলমসাধু উল্টে চালক নিহত, আহত ১

যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় আলমসাধুর চালক মো. অহিদুর রহমান (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের আপন ভাই তহিদুর রহমান (২৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে যশোর-মনিরামপুর সড়কের সতীঘাটা কামালপুর জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত অহিদুর রহমান মনিরামপুর থানার আমিনপুর মোল্লাপাড়া গ্রামের মৃত নুরুজ্জামান খোকনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- ভোরে মনিরামপুর থেকে আলমসাধু চালিয়ে যশোর সদর উপজেলার দিকে আসছিলেন দুইবিস্তারিত পড়ুন
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি উন্নয়ন ও শান্তি বজায় রাখতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে তিনি বাঁশদহা বাজারে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি উন্নয়নের প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন। পরেবিস্তারিত পড়ুন

