রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে আলমসাধু উল্টে চালক নিহত, আহত ১

যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় আলমসাধুর চালক মো. অহিদুর রহমান (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের আপন ভাই তহিদুর রহমান (২৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে যশোর-মনিরামপুর সড়কের সতীঘাটা কামালপুর জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত অহিদুর রহমান মনিরামপুর থানার আমিনপুর মোল্লাপাড়া গ্রামের মৃত নুরুজ্জামান খোকনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- ভোরে মনিরামপুর থেকে আলমসাধু চালিয়ে যশোর সদর উপজেলার দিকে আসছিলেন দুই ভাই। পথে সতীঘাটা কামালপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার স্পিডব্রেকার অতিক্রম করার সময় দ্রুতগতির আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক অহিদুর রহমান প্রাণ হারান। দুর্ঘটনায় গুরুতর আহত হন তার ভাই তহিদুর রহমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়- মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার বেগারীতলা এলাকার টুনিয়া ঘড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা