মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান

অবশেষে বহু প্রতীক্ষার অবসান হলো। ফরাসি ফুটবলের কিংবদন্তি জিনেদিন জিদানকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় সংস্থাটি। আপাতত তার সঙ্গে চার বছরের চুক্তি করেছে ফেডারেশন। ৫৪ বছর বয়সী জিদান দীর্ঘদিন ধরেই ফ্রান্স দলের কোচ হওয়ার অন্যতম প্রধান দাবিদার ছিলেন। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি ক্লাব ফুটবলে ফিরে না গিয়ে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় ছিলেন। তিনিবিস্তারিত পড়ুন
ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ

ভারতের উত্তর প্রদেশে রাজ্যের রামপুর জেলায় এক প্রবীণ মুসলিম নেতার প্রতিষ্ঠিত ‘মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়’ গুঁড়িয়ে দেওয়ার সরকারি আদেশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রচণ্ড তাপপ্রবাহ উপেক্ষা করে জাতীয় পতাকা হাতে বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন শত শত বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা। যখন শিক্ষানীতি সংস্কারের দাবিতে দিল্লিতে কয়েক হাজার তরুণের তীব্র আন্দোলনের মুখে সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, ঠিক তখনই এইবিস্তারিত পড়ুন
‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। হামলার পেছনে বিএনপির নেতাকর্মীদের মদত ছিল বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৮ জুলাই) এক বিবৃতিতে এ আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। ‘মানসিকভাবে অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয় বলেওবিস্তারিত পড়ুন
অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার যত বাড়ছে, ততই সক্রিয় হয়ে উঠছে সাইবার প্রতারক চক্র। আগে যেখানে প্রতারণার জন্য ওটিপি সংগ্রহই ছিল প্রধান কৌশল, এখন ভুয়া ওয়েবসাইট, নকল কাস্টমার কেয়ার, রিমোট অ্যাক্সেস অ্যাপ এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষের ব্যাংক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ ক্ষেত্রে প্রযুক্তিগত ত্রুটির চেয়ে ব্যবহারকারীর অসাবধানতাই বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। ভুয়া কাস্টমার কেয়ারের ফাঁদবিস্তারিত পড়ুন

