সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান

অবশেষে বহু প্রতীক্ষার অবসান হলো। ফরাসি ফুটবলের কিংবদন্তি জিনেদিন জিদানকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় সংস্থাটি। আপাতত তার সঙ্গে চার বছরের চুক্তি করেছে ফেডারেশন।

৫৪ বছর বয়সী জিদান দীর্ঘদিন ধরেই ফ্রান্স দলের কোচ হওয়ার অন্যতম প্রধান দাবিদার ছিলেন। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি ক্লাব ফুটবলে ফিরে না গিয়ে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় ছিলেন।

তিনি দায়িত্ব নিচ্ছেন দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হয়ে। ২০১২ সালে ফ্রান্সের কোচ হওয়া দেশমের অধ্যায় শেষ হয়েছে চলতি মাসে, বিশ্বকাপে ফ্রান্সের চতুর্থ স্থান অর্জনের মধ্য দিয়ে। তার অধীনে ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স এবং ২০২২ সালের আসরেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি।

প্যারিসে এফএফএফ সদর দপ্তরে আনুষ্ঠানিক পরিচিতি অনুষ্ঠানে জিদান বলেন, ফ্রান্স জাতীয় দলের কোচের পদটিই ছিল একমাত্র দায়িত্ব, যেটি আমি নিতে চেয়েছিলাম। গত চার-পাঁচ বছরে বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু সবই ফিরিয়ে দিয়েছি ফ্রান্সের অপেক্ষায়।

১৯৯৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অন্যতম নায়ক জিদান দেশমের সতীর্থ ছিলেন। খেলোয়াড়ি জীবনে তিনি ১৯৯৮ সালের বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো জিতে দেশের ফুটবল ইতিহাসে অমর হয়ে আছেন।

কোচ হিসেবে এখন পর্যন্ত শুধুমাত্র রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করেছেন জিদান। তার নেতৃত্বে স্প্যানিশ ক্লাবটি ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়ে। আধুনিক যুগে একটানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের এমন কীর্তি আর কোনো কোচ দেখাতে পারেননি।

এবার সেই সফল কোচিং অভিজ্ঞতা নিয়ে ফরাসি জাতীয় দলের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জিদান। সমর্থকদের প্রত্যাশা, খেলোয়াড় ও কোচ-দুই ভূমিকাতেই কিংবদন্তি এই ফুটবল ব্যক্তিত্ব ফ্রান্সকে আবারও বড় কোনো আন্তর্জাতিক শিরোপার পথে এগিয়ে নেবেন।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার