জুলাই, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় উল্টো রথযাত্রা উৎসব

সাতক্ষীরা সদরের মাগুরা পূর্বপাড়া সার্বজনীন কালী মন্দির (কর্মকর পাড়া)’র আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার মধ্য দিয়ে রথযাত্রা উৎসব-২০২৬ সমাপ্ত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৫টায় মাগুরা পূর্বপাড়া সার্বজনীন কালী মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব লাবসা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল আলিম। উল্টো রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লাবসা ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান

তালা উপজেলার খলিষখালী ও মাগুরা ইউনিয়নে একইদিনে দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান করা হয়। এ সময় নাবালিকা কন্যাকে বিয়ের দায়ে খলিষখালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবুল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাম আদালত। শুক্রবার (২৪ জুলাই) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান উক্ত জরিমানা করেন। মেয়ের পিতা আবুল হোসেন উক্ত জরিমানার অর্থ পরিশোধ করেছেন। এ সময় তিনি মুচলেকা দিয়েছেন এবং মেয়ের প্রাপ্তবিস্তারিত পড়ুন
শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর

২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্যামনগর উপজেলা শাখার নতুন সাংগঠনিক সেটআপ সম্পন্ন হয়েছে। নবগঠিত কমিটিতে রাশিদুল ইসলাম-কে সভাপতি এবং হাফেজ আমিনুর রহমান-কে সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ সেটআপ ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হোসেন। তিনি নবগঠিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, আদর্শিক চেতনা, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নতুন নেতৃত্ববিস্তারিত পড়ুন
শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাইম হোসাইনকে (১৪) স্থানীয় জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটেছে। আটক নাইম হোসাইন উপজেলার লক্ষনপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানা যায়, ফুলসারা গ্রামের নিজ বাড়ি সংলগ্ন ওই শিশুটির বাবার একটি মুদি দোকান রয়েছে। বুধবার সকালে তার শিশু কন্যাকে দোকানে বসিয়ে রেখে সকালের নাস্তা করার জন্যবিস্তারিত পড়ুন
দক্ষিণের মশাল সম্পাদক এর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণেন মশাল পত্রিকার সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ আশিক-ই-এলাহীর স্ত্রী রেহেনা খাতুন হেনা বৃহস্পতিবার (২৩ জুলাই ‘২৬) বিকেল ৩ টা ১৫ মিনিটের সময় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো স্মৃতি দাবা টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি দাবা টুর্নামেন্ট ২০২৪-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি কাউসার আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতি। উদ্বোধনী বক্তব্যে জেলাবিস্তারিত পড়ুন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের দফা ৩ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে দাখিল করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছি। তিনি আরও বলেন, পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তিনি দু-এক দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন। এমন পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির সিনিয়র তিন নেতার নাম আলোচনায় এসেছে। রাজনৈতিক সূত্রগুলোর দাবি, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ড. আবদুলবিস্তারিত পড়ুন
পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়েছেন তিনি। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। স্পিকারকে দেওয়া পদত্যাগপত্রে সাহাবুদ্দিন কী লিখেছেন, তা হুবহু পাঠকদের কাছে তুলে ধরা হলো- ‘আমি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে ২০২৩ খ্রি. সনের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করি এবং অদ্যাবধি নিষ্ঠা, সততাবিস্তারিত পড়ুন
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। শুক্রবার (২৪ জুলাই) বিকালে গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। জানতে চাইলে সাহাবুদ্দিন বলেন, ‘এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।’ পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়ে গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বলে দিছি, বুঝে নেন।’ রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনার মধ্যে আজ বিদেশ সফর সংক্ষেপবিস্তারিত পড়ুন

