শনিবার, আগস্ট ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক সিদ্ধান্তে দারুণ সুবিধা পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যিক শুল্ক ব্যবস্থায় বাংলাদেশ সর্বনিম্ন ১০ শতাংশ শুল্কহার পেয়েছে। এর ফলে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় মার্কিন বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা আরও শক্তিশালী হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৯৭৪ সালের যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায় জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে তদন্ত শেষে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) বিশ্বের ৮৬টি দেশের প্রতিনিধিত্বকারী ৬০টি অর্থনীতির জন্য নতুন শুল্কহার ঘোষণা করেছে। ২৩বিস্তারিত পড়ুন

এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ

পর্দা উঠছে ২০২৬ এশিয়ান গেমস ক্রিকেটের। জাপানে অনুষ্ঠেয় এই মেগা ইভেন্টের পুরুষ ও নারী ক্রিকেট টুর্নামেন্টের ড্র এবং সূচি এখন চূড়ান্ত। বরাবরের মতোই রোমাঞ্চ ধরে রেখে পুরুষ বিভাগের শীর্ষ চার দল-বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি খেলবে নকআউট পর্বে। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে আসা দলগুলোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে এশিয়ার শীর্ষ চার দল। অন্যদিকে, স্বাগতিক জাপানসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে, যা সরাসরি কোয়ার্টার ফাইনাল পর্ব দিয়েইবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি) অনড় থাকলেও, বিষয়টি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোট সরকার। তারা স্পষ্ট বলে দিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না। সরকারের শীর্ষ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিশ্চিত করেছে যে, ৫৭ বছর বয়সী এই কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের কোনো সম্ভাবনাই নেই ও সরকার তার পাশে শক্তভাবে দাঁড়িয়েছে।বিস্তারিত পড়ুন

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই ভুল বা অন্যায় হতে পারে। তবে অন্যায়কে কখনোই দল প্রশ্রয় দেয় না। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত দলের রুকন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আগেই পরিষ্কার করেছি—অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না। তবে এর অর্থ এই নয় যে, আমরা কোনোবিস্তারিত পড়ুন

সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দৈনন্দিন উপস্থিতির তথ্য নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণের জন্য সকল বিভাগীয় কার্যালয়গুলোকে পুনরায় তাগিদ ও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠাতে বিলম্ব হওয়ায় এই স্মারক জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিনের সই করা এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। চিঠিটি বিভাগীয় উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনীবিস্তারিত পড়ুন

লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ

যুক্তরাজ্যের লন্ডনের একটি পাঁচতারা হোটেলে ২৯ বছর বয়সী এক সৌদি যুবরাজের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের মৃত্যু তদন্তকারী কর্মকর্তা ‘করোনা’র প্রতিবেদনে বলা হয়েছে, মাত্রাতিরিক্ত অ্যালকোহল, পার্টি ড্রাগস এবং উদ্বেগ কমানোর ওষুধের মারাত্মক মিশ্রণের কারণে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) তার মৃত্যু হয়েছে। তদন্তে হত্যা বা আত্মহত্যার কোনো প্রমাণ না পাওয়ায় একে ‘দুর্ঘটনাবশত মৃত্যু’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। মৃত ওই যুবরাজের নাম আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুলবিস্তারিত পড়ুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করতে যান কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল সামসুল। সেসময় তিনি দেখেন- নিহত শিশুটি তারই ছেলে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটের দিকে শহরের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম তুহিন (১০)। সে আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা কনস্টেবল সামসুল কিশোরগঞ্জবিস্তারিত পড়ুন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা

রাষ্ট্রপতিরা সাধারণত নির্ধারিত মেয়াদ পূর্ণ করেই দায়িত্ব ছাড়েন। তবে রাজনৈতিক সংকট, গণআন্দোলন, দুর্নীতির অভিযোগ, অভিশংসন কিংবা সাংবিধানিক চাপের কারণে বিশ্বের বিভিন্ন দেশে মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপ্রধানের পদত্যাগের বহু নজির রয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে পেরু, শ্রীলঙ্কা কিংবা জার্মানি বিভিন্ন সময়ে এমন ঘটনা বিশ্বরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বাংলাদেশেও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দক্ষিণবিস্তারিত পড়ুন

মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট-ইউজি’-এর প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল ও চরম অনিয়মের দায়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদচ্যুত বা বরখাস্ত করার দাবিতে মোদী সরকারকে ‘২৪ ঘণ্টা’র কড়া আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সিজেপির প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়ে দাবি না মানলে দেশজুড়ে আগামী দিনে গত ২০ জুলাইয়ের চেয়েও বিশাল ও তীব্রতর রাজপথ স্তব্ধকারী আন্দোলনের হুঙ্কার দিয়েছে দলটি। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়া-তে ভারতেরবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির

সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মেসির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে নতুন প্রতিবেদনে তার অবসরের স্পষ্ট একটি সময়রেখা উঠে এসেছে। আর্জেন্টিনার জার্সি গায়ে আর কোনো বিশ্বকাপে দেখা যাবে না লিওনেল মেসিকে। তবে এখনই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন না; দলের একটি মসৃণ পালাবদল বা ট্রানজিশন নিশ্চিত করতে আগামী কয়েক মাস খেলা চালিয়ে যাবেন। এরপরই আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন ৩৯বিস্তারিত পড়ুন