শনিবার, আগস্ট ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ইলাহীর সহধর্মিণী রেহেনা খাতুন হেনা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় আরও শোক প্রকাশ করেন সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান; সহ-সভাপতি কাজী আরিফুল হক ভুলু, আছাদুজ্জামান রাজু ও খলিলুর রহমান লিথু; যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু; সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও মো.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি, জরিমানা আদায়

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা- অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক এর অ‌র্পিত ক্ষমতাব‌লে এবং সাতক্ষীরা জেলা প্রশাসক সাতক্ষীরা ও জেলা ম্যাজিস্ট্রেট এর সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয় কর্তৃক ২৩ জুলাই ২০২৬ খ্রিঃ (বৃহস্পতিবার) সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল, মুনজিতপুর ও লাবনী মোড়ে অ‌ভিযান প‌রিচালনা করা হয়। সকাল ১০ টা হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা

সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনে অভিযোজন বিষয়ে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকাল ১১টায় শহীদ নাজমুল সরণির ম্যানগ্রোভ সভা ঘরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি-ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্স কমিউনিটিস প্রজেক্ট’-এর আওতায় কর্মশালার আয়োজন করে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন। এতে সহযোগিতা করে কমনওয়েলথ ফাউন্ডেশন। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুব, সাবেকবিস্তারিত পড়ুন

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদকের স্ত্রীর ইন্তেকালে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক ও পরিবেশ কর্মী অধ্যক্ষ (অব.) আশেক ই-এলাহীর সহধর্মিণী রেহেনা খাতুন হেনার ইন্তেকাল করর‌ছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তি‌নি। তার মৃত্যুদে গভীর শোক প্রকাশ করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। এক বিবৃতিতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। বিবৃ‌তিদাতারা হলেন-বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অনুমতি ছাড়াই পরিবারিক রাস্তা পৌরসভার অর্ন্তভূক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় দলিলে পারিবারিক ৬ ফুট পথ যাতায়াতের রাস্তা উল্লেখ থাকলেও জনৈক ওমর ফারুক পৌরসভা থেকে গোপনে রাস্তা বরাদ্দ করিয়ে ১০/১৫ জন লাঠিয়াল বাহিনী বসিয়ে রেখে তাড়াহুড়া করে ৩ দিনের মধ্যে পাকা রাস্তা নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে (২৩ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পৌরসভা ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ি নাথপাড়ার এলাকার স্থায়ী বাসিন্দা মৃত শামসুল আলমের ছেলে মোঃ শরিফুল আলম এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্থানীয় সমস্যা সমাধানে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ৩ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়নমূলক প্রশিক্ষণ’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘ব্রেকিং দ্য সাইলেন্স’-এর সাতক্ষীরা প্রকল্প কার্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন্নাহার। তিনি নারী উন্নয়নে সরকারের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন এবং সমাজ ও অর্থনীতিতে নারীদের অনবদ্য ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সাথেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে একটি বাওড় থেকে মহসিন মোল্লা (২৫) নামের এক ব্যাটারিচালিত ইঞ্জিনভ্যান চালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে হত্যা করে ভ্যান ছিনিয়ে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা বাওড়ের রামপুর ঘাটের বাঁশবাগানের নিচ থেকে ভাসমান অবস্থায় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে। নিহত মহসিন মোল্লা উপজেলার চালুয়াহাটিবিস্তারিত পড়ুন

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক

যশোরে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ সাতক্ষীরার এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ জুলাই) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে সাদিকুর রহমান সুমন। বিজিবি জানায়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল যশোর-নড়াইল মহাসড়কেরবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে জাতীয় সংসদের স্পিকারকেও। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সিইসিকে চিঠিটি পাঠান। চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংগঠনিক তদন্তবিস্তারিত পড়ুন

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলানোর প্রক্রিয়ায় এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়া দিল্লিতে অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলন হবে। ১১ সদস্য দেশের এই সম্মেলনে বাইরের বিভিন্ন দেশকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানাতে পারে আয়োজক দেশ। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবরের সূত্র ধরে বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে প্রশ্ন করেছিলেনবিস্তারিত পড়ুন