জুলাই, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
পানি প্রবাহে বাধা, স্থায়ী জলাবদ্ধতার শঙ্কা; প্রশাসনের হুঁশিয়ারি
ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর ফেইলের বিলে ফসলি জমি নষ্ট করে অপরিকল্পিতভাবে স্থায়ী মাছের ঘের নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি- প্রশাসনের অনুমতি ছাড়াই প্রভাবশালী ও ধনাঢ্য মাছ ব্যবসায়ীরা অধিক লাভের আশায় উচ্চমূল্যে ফসলি জমি লিজ নিয়ে পাবদা মাছ চাষের জন্য উঁচু বেড়ি নির্মাণ করছেন। এতে বিলের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে এবং আশপাশের ফসলি জমি ও বসতবাড়িতে স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়- বাহাদুরপুর ফেইলেরবিস্তারিত পড়ুন
চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নানান চমকপ্রদ অফার। একাধিক নারী-পুরুষের সুরেলা কন্ঠে ক্রেতাদের সাথে মোবাইল ফোনে সেই মাছ বিক্রয়ের নিয়মকানুন বলা। শুধু কুরিয়ার খরচ, হাতে মাছ পেয়ে তারপর দেখেবুঝে টাকা বিকাশে প্রদান ইত্যাদি ইত্যাদি। এভাবেই অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অভিনব প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। বিকাশে হাজার হাজার টাকা খুইয়ে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ ক্রেতারা। এমনই ঘটনা ঘটেছে সাতক্ষীরার কলারোয়ায়। ভুক্তভোগী এক গৃহিনীবিস্তারিত পড়ুন
এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপিসহ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বুধবার ( ২২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান এবং রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট। এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীববিস্তারিত পড়ুন
তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে তালা উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে একশনএইড বাংলাদেশের সহযোগিতায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে সকালে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ভূমিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা ও সুশীল প্রকল্প-একশনএইডেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে মৌচাক সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট এবং মৌচাক সাহিত্য পরিষদের মুখপাত্র মৌচাক পত্রিকা ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব আজাদের লেখা ৩টি বই প্রদান করা হয়। বুধবার (২২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সাহিত্য-সংস্কৃতির বিকাশ, পাঠচর্চা এবং সমাজে সৃজনশীল কর্মকাণ্ড সম্প্রসারণ নিয়ে মতবিনিময় হয়। জেলা প্রশাসক সাহিত্য ওবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা

সাতক্ষীরায় ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে লেবেলবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং নকল আইসক্রিম তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার এবং কলারোয়া উপজেলার হেলাতলা বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদীবিস্তারিত পড়ুন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে অ্যাডভোকেসি সংলাপ ও সহনশীলতা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা হেডের উদ্যোগে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং প্রজেক্ট’-এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে সম্প্রীতি এইড ফাউন্ডেশন ও ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড। হেডেরবিস্তারিত পড়ুন
ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস
যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শন করেছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। পরিদর্শনকালে তিনি বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন- দুর্যোগকবলিত মানুষেরবিস্তারিত পড়ুন
শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে তিন দিনব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) শ্যামনগর নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে ও শ্যামনগর উপজেলা প্রশাসন ও শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কৃষ্ণানন্দবিস্তারিত পড়ুন
স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের অসহায় ভ্যানচালক মো. ইমান আলী বর্তমানে চরম মানবিক সংকটের মুখোমুখি। একই সময়ে তার ছোট ছেলে ও স্ত্রীর চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতা কামনা করেছেন। জানা গেছে, ইমান আলীর চার বছর বয়সী ছোট ছেলে সামিউল গত বৃহস্পতিবার খেলতে গিয়ে পড়ে তার বাম হাত ভেঙে যায়। প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকেবিস্তারিত পড়ুন

