সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা

সাতক্ষীরায় ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে লেবেলবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং নকল আইসক্রিম তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার এবং কলারোয়া উপজেলার হেলাতলা বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযানে নেতৃত্ব দেন।

ঝাউডাঙ্গা বাজার (সদর) ‘আসাদ স্টোর’ নামের একটি কনফেকশনারিতে লেবেলবিহীন খাদ্যপণ্য এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার প্রমাণ মেলে। এ অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: আজিজুর রহমানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা অনুযায়ী ২,৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়।

হেলাতলা বাজার (কলারোয়া) ‘ভাই ভাই আইসক্রিম মিল’ নামের একটি প্রতিষ্ঠানে নকল ও লেবেলবিহীন আইসক্রিম উৎপাদনের অপরাধে ৩৭ ও ৫০ ধারা অনুযায়ী ২৭,০০০ (সাতাশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

অভিযান পরিচালনায় জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস টিম এবং ‘কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ক্যাব)-এর নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল সহায়তা করেন।

সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, ভোক্তাদের অধিকার রক্ষা ও বাজারব্যবস্থা সুসংহত রাখতে জনস্বার্থে এ ধরণের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন

পরিবেশ সুরক্ষা এবং শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মনোরম রাখতে সাতক্ষীরা সরকারি কলেজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা, এমপি রবির ঘনিষ্ঠ সহযোগী ডাবলু গ্রেফতার
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ