রবিবার, আগস্ট ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত

​ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম। সিনিয়র শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরুণ কুমারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব নেতৃত্বে পরিবেশ দূষণরোধে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের সাথে এক বিশেষ এডভোকিসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সিডো’র আয়োজনে সংস্থার ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত সভায় সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সমাজসেবা উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান এবংবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল (তুষার)।অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রবিউল ইসলাম, মো. জামশেদ আলী, সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম, আব্দুল মাজিদ, মো. কামরুজ্জামান, শ্যামলবিস্তারিত পড়ুন

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দুর্ঘটনাপ্রবণ মোড়ে স্পিড ব্রেকার ও রাম্বল স্ট্রিপ স্থাপন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত করা এবং তালা উপজেলায় একটি স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় তালা বাজার ডাকবাংলার সামনে উপজেলা সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা এবং পেশাজীবী গাড়ি চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে একটি বিশেষ রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই ২০২৬ তারিখ বুধবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত পেশাজীবী চালকরা অংশগ্রহণ করেন। বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় এবং সাতক্ষীরা জেলা প্রশাসনবিস্তারিত পড়ুন

দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন

দেবহাটা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবেলা, বজ্রপাত রোধ এবং উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধে সারিবদ্ধভাবে ২০ হাজার খেজুরের বীজ ও ১শত খেজুরের চারা এবং চলতি মৌসুমে তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছে আমাদের টিম মানবিক পরিবার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (১৫ জুলাই) চরশ্রীপুর টু ভাতশালা নতুন বেড়িবাঁধে এই বনায়ন কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠনটি। তবে এবারের কর্মসূচির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “উপকূলে তাল-খেজুরের বনায়ন, বজ্রপাত ও জলোচ্ছ্বাস করবে নিয়ন্ত্রণ।” সংগঠনের প্রতিষ্ঠাতা ওবিস্তারিত পড়ুন

ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কউসার আলীর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সমাবেশে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা

সাতক্ষীরা পৌরসভায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সেবার মান, কার্যকারিতা, বিদ্যমান চ্যালেঞ্জ ও নাগরিক সন্তুষ্টির চিত্র মূল্যায়নের উদ্দেশ্যে ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক এক অবহিতকরণ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১২ টায় সাতক্ষীরা পৌরসভার সভাকক্ষে এই সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরা। ‘বাংলাদেশে জলবায়ু সুবিচারের লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় শুদ্ধাচার বিকাশ’ শীর্ষক প্রকল্পের অধীনে এই নাগরিক মূল্যায়ন কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।বিস্তারিত পড়ুন

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

সাতক্ষীরা প্রতিনিধি: এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ ও দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীরকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি বর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। একই সাথে এ ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।বিস্তারিত পড়ুন

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব ও নীলক্ষেত এলাকা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) বেলা ৩টার পর সায়েন্সল্যাব ও নীলক্ষেত এলাকায় অবস্থান নেওয়া শিক্ষার্থীরা একত্রিত হয়ে মিছিলসহ সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে। মিছিলটি নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দিয়ে টিএসসি অতিক্রম করে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে সচিবালয়ের দিকে অগ্রসর হতে থাকে।বিস্তারিত পড়ুন