জুলাই, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
গণতন্ত্রসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাজ্য

বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে শিক্ষা, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সরকার খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে দেশটি। মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের গণতন্ত্র, শিক্ষা ও নারীর ক্ষমতায়নেবিস্তারিত পড়ুন
তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, মানবপাচার প্রতিরোধ, আত্মহত্যা রোধ, মাদকাসক্তি প্রতিরোধ এবং সরকারি লিগ্যাল এইড সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার তালায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরার আয়োজনে এবং উপজেলা প্রশাসন, তালার সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মানবপাচার, মাদকাসক্তি ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ কতটা সত্য?

সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি বিভাগের বৃক্ষরোপণ ও কৃষি প্রণোদনা কর্মসূচিতে অনিয়মের অভিযোগ নিয়ে কয়েক দিন ধরে ব্যাপক আলোচনা চলছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়, সরকারি বরাদ্দের তুলনায় কৃষকদের কম পরিমাণ জৈব সার এবং নিম্নমানের বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে। তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সদ্য যোগদান করা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র। এঘটনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং থেকে পরিচালক ওবায়দুর রহমান মন্ডল স্বাক্ষরিত পত্রে উপজেলাবিস্তারিত পড়ুন
তালায় জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সঙ্গে তালা উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, তালা। সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা এবং সঞ্চালনা করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। সভায়বিস্তারিত পড়ুন
মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের মুক্তারপুর মাঝেরপাড়া গ্রামে মাছের ঘেরের বিদ্যুৎচালিত মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়াউর রহমান (৫০) নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং সুলতান মোড় এলাকার পরিচিত সার ও কীটনাশক ব্যবসায়ী ছিলেন। স্থানীয় গ্রামপুলিশ আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেবিস্তারিত পড়ুন
শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি : গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটি এলাকায় এক বিজিবি সদস্যের বসতবাড়িতে চুরি মামলায় সন্দেহভাজন এক আসামিকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মামলা তদন্তের একপর্যায়ে গত ৩০ জুন সাতক্ষীরা শহরের বড়বাজার এলাকা থেকে শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে শাহামীম সিকদারকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে র্যাব-৬। পরে তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। থানাপুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে। আদালত সিসিটিভিরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা, একগুচ্ছ পদক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদ

সাতক্ষীরা জেলা শহরের যানজট নিরসনকল্পে গঠিত উপ-কমিটির প্রথম সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান,সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুর রউফ, বাস মালিক সমিতির সভাপতি আব্দুস সোবহান খোকন, সহসভাপতি খোরশেদ আলম আলী, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুমবিস্তারিত পড়ুন
সারা দেশে ভারি বৃষ্টির আভাস

ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এছাড়াও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ারবিস্তারিত পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (ডিওএস)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) অতুল খারে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। জাতিসংঘ সদর দপ্তরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সামরিক ও পুলিশ কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সহযোগিতা, আর্থিক ক্ষতিপূরণ বা প্রতিপূরণ দ্রুতকরণ, পরিবেশগত টেকসই উন্নয়ন, ‘নারী,বিস্তারিত পড়ুন
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবংবিস্তারিত পড়ুন

