রবিবার, আগস্ট ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

উপজেলায় জোরদার হচ্ছে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতির কার্যকর মোকাবিলায় জেলা পেরিয়ে এবার উপজেলা পর্যায় পর্যন্ত সরকারের সমন্বিত ও নিবিড় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রোববার (৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক বিশেষ প্রস্তুতিমূলক সভায় তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে থাকলেও আগাম সতর্কতার অংশ হিসেবে পর্যাপ্ত আইভি স্যালাইন মজুত, জরুরি মোবাইল হাসপাতালবিস্তারিত পড়ুন

অধ্যাপক আবুল কাসেমের জানাজা সোমবার

বাংলা একাডেমির সভাপতি, প্রখ্যাত লেখক ও গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের দুই দফা জানাজা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। সোমবার (৬ জুলাই) বাদ ফজর মিরপুরের পল্লবীর মসজিদুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া শ্রদ্ধা নিবেদনের জন্য অধ্যাপক আবুল কাসেমের লাশ যথাক্রমে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা বাংলা একাডেমি, বেলা ১১টা থেকেবিস্তারিত পড়ুন

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী

২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জুলাই মাসকে কেন্দ্র করে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে সরকার। রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, প্রতি বছরের মতো এবারও ১৬ জুলাই দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, ওই দিন সংঘটিত দুটি আলোচিত হত্যাকাণ্ডের পর আন্দোলনের প্রভাব দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনেও এটি ব্যাপকবিস্তারিত পড়ুন

ফের চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি বিমান ফ্লাইট যাতে আর বন্ধ না হয় সেই চেষ্টা থাকবে: বিমানমন্ত্রী

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট ফের চালু হয়েছে। রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এই ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট যাতে আর বন্ধ না হয় সেই চেষ্টা থাকবে বলে আশ্বস্ত করেন বিমানমন্ত্রী আফরোজা খানম। এছাড়া সিলেট-ঢাকা রুটে বিমানের উচ্চ ভাড়া কমানোর ব্যাপারেও সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। এ সময় বিমানমন্ত্রী জানান, সিলেট-কক্সবাজার রুটেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হবে। একইবিস্তারিত পড়ুন

সচিবালয়ের গেটে ১০ টাকায় ভাত বিক্রি করে অভিনব প্রতিবাদ

রাজধানীজুড়ে ফুটপাত দখল ও হকারদের দৌরাত্ম্যের বিরুদ্ধে এক ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন সমাজকর্মী সোহানী শিফা। বাংলাদেশ সচিবালয়ের প্রধান ফটকের সামনে মাত্র ১০ টাকায় ভাত-ডাল বিক্রি করে তিনি এ অবস্থান কর্মসূচি পালন করেন। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরের দিকে সচিবালয়ের ১ নাম্বর গেটের সামনে হাড়ি-পাতিল ও খাবারের ভ্যান নিয়ে হাজির হন সোহানী শিফা। ব্যস্ততম এ প্রশাসনিক এলাকায় তিনি সাধারণ পথচারী ও শ্রমজীবী মানুষের কাছে মাত্রবিস্তারিত পড়ুন

সমৃদ্ধ পল্লীই গড়ে তুলবে উন্নত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ, উদ্ভাবনী উদ্যোগ এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের পল্লী হবে আরো আধুনিক, উৎপাদনশীল ও সমৃদ্ধ; আর সেই সমৃদ্ধ পল্লীই গড়ে তুলবে একটি উন্নত, আত্মমর্যাদাশীল ও সমৃদ্ধ বাংলাদেশ। ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘একটি ন্যায়ভিত্তিক, অংশগ্রহণমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার উন্নয়নের মূলধারায় দেশের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে গ্রাম ও পল্লীকেই জাতীয় উন্নয়নেরবিস্তারিত পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করতে চান। আমরা সবাই তার নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। রোববার (৫ জুলাই) সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবেবিস্তারিত পড়ুন

যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাগবিতণ্ডা, চরম হট্টগোল

জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। সদ্য ঘোষিত নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিতদের নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে আলোচনা করতে গিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। পরে স্থগিত করা হয় জরুরি সভা। রোববার (০৫ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। বৈঠকে অংশ নেওয়া একাধিক সূত্র জানিয়েছে, সদ্য ঘোষিত ১৫১ সদস্যের কমিটিতে বিতর্কিতদের দায় একজন আরেকজনের ওপরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের কমিটি গঠন; সভাপতি কেডি, সম্পাদক মেহেদী

সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার‍্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কর্ণ বিশ্বাস কেডি এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান। সম্প্রতি শহরের স্মার্ট মেডিকেল সেন্টারের হলরুমে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট আবুল হোসেনের পরিচালনায় এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিক মুজাহিদ ওবিস্তারিত পড়ুন

এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা জেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এনটিভির জেলা প্রতিনিধি এস এম জিন্নাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা ছাত্রদল। শনিবার (৪ জুলাই( রাত সাড়ে ৮টায় শহরের পানসী চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতারা এনটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস এম জিন্নাহর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি এনটিভির উত্তরোত্তর সাফল্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা কামনা করেন। শুভেচ্ছা বিনিময়েবিস্তারিত পড়ুন