রবিবার, আগস্ট ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাতক্ষীরার আশাশুনির “দাড়ার খাল” এর ইজারা বাতিল ও খাল অবমুক্ত রাখার দাবীতে এলাকার শত শত কৃষক মানববন্ধন ও সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (৫ জুলাই) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আশাশুনির কুল্যা ইউনিয়নের কৃষিজীবি অসহায় মানুষের অংশ গ্রহনে মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষক রবিউল ইসলাম, আবু মুছা, বাবু মোল্যা, মহিউদ্দীন লাকী, মুয়াজ্জিন আঃ সাত্তার, কৃষক রেজাউল ইসলাম খোকা, আঃ গফুর প্রমুখ। বক্তাগণবিস্তারিত পড়ুন

মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক

যশোরের মণিরামপুরে ৯ম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় সমীর হোসেন (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (০৪ জুলাই-২০২৬) সকালে এ ঘটনা ঘটে পৌর এলাকার জয়নগর গ্রামে। আটক সমীর হোসেন পৌর এলাকার জয়নগর গ্রামের নওশের আলীর ছেলে। জানাযায়- অনেক দিন ধরেই ওই ছাত্রীকে উত্যক্ত করতো সমীর হোসেন। ঘটনার দিন সকালে প্রাইভেট পড়তে যাবার সময় একা পেয়ে ওই শিক্ষার্থীকে ধরে নিয়ে পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ। পরে শিক্ষার্থী বাড়িতেবিস্তারিত পড়ুন

জমি-জায়গার বিরোধের জের ধরে জমি দখলের চেষ্ঠা, পুকুর ও মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযাগ

জমি জায়গার বিরোধের জের ধরে মৎস্য ঘের দখলের চেষ্টা ও মৎস্য ঘেরে ও পুকুরে বিষ প্রয়োগে চার লক্ষাধিক টাকার চিংড়ী পোনা ও মৎস্য ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে| শুক্রবার (০৪/০৭/২০২৬) সকাল ১০ টায় সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। আদালতে দেওয়ানী মামলা ৫৮৪/২২ চলমান আছে। মামলা নিষ্পত্তি না হওয়া স্বত্তেও আদালতের নির্দেশনা অমান্য করে দির্ঘদিন ধরে জমি জবর দখলের চেষ্টা করে আসছে| গোবরদাড়ী গ্রামের মৎস্য ঘের ব্যবসায়ী মৃত জবেদবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক এর সুস্থতা কামনা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের

সাতক্ষীরা থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম অসুস্থ, সম্প্রতি তিনি বিশেষ একটি অপারেশন পরবর্তী চিকিৎসার জন্য শহরের ডিজিটাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চারা বিতরণ কর্মসূচি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘গাছ লাগান, দেশ বাঁচান’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট আলহাজ মো. নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়কবিস্তারিত পড়ুন

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বাংলাদেশ পুলিশের বড় পদে ব্যাপক রদবদলের পর এবার একসঙ্গে ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। যাদের বেশির ভাগ ২০১৮ সালের নির্বাচনের সময় বিভিন্ন জেলায় এসপির দায়িত্বে ছিলেন। রোববার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুরবিস্তারিত পড়ুন

২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন সংযোজন হতে যাচ্ছে মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর বর্ধিতাংশ। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৭ সালের এপ্রিল থেকে এ অংশে যাত্রী পরিবহন শুরু করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, বর্ধিত লাইনে বাণিজ্যিকভাবে চালুর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হবে। তার ভাষ্য, নিয়মিত যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর স্টেশন থেকেবিস্তারিত পড়ুন

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী

নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যস্ত করা প্রয়োজন, যাতে তা সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়—এমন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখারবিস্তারিত পড়ুন

পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ডিজিটাল বেতন ব্যবস্থার সফটওয়্যার সংক্রান্ত জটিলতা। এই কারিগরি সমস্যার কারণেই ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা থাকলেও এখন পর্যন্ত এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা সম্ভব হয়নি। ফলে সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্তদের মধ্যে বেতন বৃদ্ধি, ভাতা যুক্ত হওয়া এবং অবসরকালীন সুবিধা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রশাসনিক ও কারিগরি দিকগুলো সমন্বয় করে গেজেট প্রস্তুত করতে গিয়ে সরকারকেবিস্তারিত পড়ুন

মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সীমান্তে চলমান অস্থিরতা ও উত্তেজনার প্রেক্ষিতে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের ফলে সীমান্তের এপারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হওয়ার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তবিস্তারিত পড়ুন