জুলাই, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আলোচনায় এসেছিলেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। এবার আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। সোমবার (৬ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎই ফিলিস্তিন প্রসঙ্গ তোলেন হাসান। প্রায় চার মিনিট ধরে গাজায় চলমান মানবিক সংকট ও ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে কথা বলেন তিনি। তার বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকরাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিআরডিবির র্যালি ও আলোচনা সভা

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ ও বিআরডিবির উপপরিচালক আফরুজ্জামান। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল ১১টায় জেলা প্রশাসকেরবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। রবিবার (০৫ জুলাই ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরবরাহকৃত বিভিন্ন প্রকারের ৫০টি গাছের চারা বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয়। চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চালুয়াহাটি ইউনিয়ন যুবদল নেতা মো. মতিয়ার রহমান, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার,বিস্তারিত পড়ুন
জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা

দৈনিক যশোর-এর প্রকাশক ও সম্পাদক এবং প্রেসক্লাব যশোর-এর সভাপতি জাহিদ হাসান টুকুন হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে ভর্তি হওয়ার পর তাঁর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রের রক্তনালিতে ব্লক ধরা পড়ে। রোগের অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকরা তাঁর ওপেনহার্ট সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর আশু সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য রাজগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি এসএম রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, দৈনিক যশোর-এর রাজগঞ্জ প্রতিনিধি হেলাল উদ্দিনসহবিস্তারিত পড়ুন
তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে তালা উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণ প্রদান ও বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠিত হয়। তালা ইউসিসিএ লিমিটেডের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম বিশ্বাসের সভাপতিত্বে এবং আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও আমগাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১১ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপজেলা বাস্তবায়নবিস্তারিত পড়ুন
ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!

আমাদের গ্রামের মেয়েদের বিয়েও হচ্ছে না। পাত্রপক্ষ দেখতে এসে দুর্গন্ধে ফিরে যায়। তারা বলে, এমন পরিবেশে বিয়ে করতে চায় না। আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া রাজবাড়ী গ্রামের বাসিন্দা নাজমা বেগম। শান্ত-নিরিবিলি এই গ্রামে এখন প্রায় ৫০ থেকে ৬০টি পরিবারের বসবাস। তবে স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকার মাঝেই গড়ে ওঠা একাধিক ব্রয়লার মুরগির খামারের কারণে পুরো গ্রামজুড়ে অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যবিস্তারিত পড়ুন
ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে। রবিবার (৫ জুলাই) রাত ৯টার সময় ভারত-বাংলাদেশ “দুই দেশের মোহনা” বেনাপোল-পেট্রাপোল শুন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ভারত-বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ, সংশ্লিষ্ঠ মানবাধিকার সংস্থা ও দপ্তরের কর্মকর্তা। ভারতের প্রশাসনিক ও সীমান্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তামিলনাড়ুর বিভিন্ন এলাকা থেকে আটক এসব বাংলাদেশি নাগরিককে সালেম জেলারবিস্তারিত পড়ুন
প্রতিবন্ধী শফিকুলের নতুন স্বপ্নের সঙ্গী ময়মনসিংহের ত্রিশালের ইউএনও

ময়মনসিংহের ত্রিশালে প্রতিবন্ধী শফিকুল ইসলামের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী তাঁর কার্যালয়ে প্রতিবন্ধী শফিকুল ও তাঁর পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে খোঁজখবর নেন এবং বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের পরিবারের ছয় সদস্যের মধ্যে তিনজনই প্রতিবন্ধী। চরম দারিদ্র্যের কারণে একসময় তিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করলেও বর্তমানেবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

কলারোয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। গতকাল রোববার (৫ জুলাই) দুপুরে তিনি কলারোয়া উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।, পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারি সেবার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

