সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমি-জায়গার বিরোধের জের ধরে জমি দখলের চেষ্ঠা, পুকুর ও মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযাগ

জমি জায়গার বিরোধের জের ধরে মৎস্য ঘের দখলের চেষ্টা ও মৎস্য ঘেরে ও পুকুরে বিষ প্রয়োগে চার লক্ষাধিক টাকার চিংড়ী পোনা ও মৎস্য ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে| শুক্রবার (০৪/০৭/২০২৬) সকাল ১০ টায় সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। আদালতে দেওয়ানী মামলা ৫৮৪/২২ চলমান আছে। মামলা নিষ্পত্তি না হওয়া স্বত্তেও আদালতের নির্দেশনা অমান্য করে দির্ঘদিন ধরে জমি জবর দখলের চেষ্টা করে আসছে| গোবরদাড়ী গ্রামের মৎস্য ঘের ব্যবসায়ী মৃত জবেদ আলী সরদারের পুত্র মোঃ আমির আলী সরদার জানান, গত (০৩ জুলাই) বৃহষ্পতিবার রাতে সাধারণ ডায়েরীর ভিত্তিতে আমাদের পৈত্রিক ভিটা থেকে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের পরিবারের চারজন সদস্য নূরালী সরদারের পুত্র মোঃ রবিউল ইসলাম, মোক্তাজুল ইসলাম ও মোঃ রফিকুল ইসলাম এবং আমির আলী সরদারের পুত্র রবিউল ইসলাম রবিকে গ্রেফতার পূর্বক জেল হাজতে প্রেরণ করে| তারা জেল হাজতে থাকায় সুযোগ বুঝে আমাদের মৎস্য ঘের ও পুকুরে একই গ্রামের অহেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম খোকন, শফি, মোস্তাক সরদারের ছেলে সোহাগ, সাগর ও ˆসকত সহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমাদের পত্রিক প্রাপ্ত জমির ঘের ও পুকুর জবর-দখল করতে আসে। এসময় বাধার মুখে তারা পুকুর ও ঘেরে বিষ প্রয়োগ করে দ্রুত চলে যায়| এসময় বাগদা চিংড়ী, টেংরা, পুটি সহ দেশীয় মাছ মরে ভেসে উঠে| যাহাতে প্রায় চারলক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়| পরবর্তীতে আমরা সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করলে সদর এসআই শাহরিয়ারসহ কয়েকজন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয়| এসময় তারা পুকুর ও ঘেরে মরা মাছের স্থিরচিত্র ধারণ করে এবং উভয় পক্ষের কাছে শোনাবোঝা করে চলে আসে| দির্ঘদিনের জমি জায়গার চলমান বিবাদের নিষ্পত্তির লক্ষ্যে ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুর রহমান ও বর্তমান চেয়ারম্যান লুৎফর রহমান উভয় পক্ষের জমির কাগজ পর্যালোচনা করে সালিশী রায় অনুযায়ী তারা উভয় পক্ষ জমি ভোগ-দখল করে আসছে| এব্যাপারে সাতক্ষীরা সদর থানার ওসি মাহসুদুর রহমান জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি| অভিযোগের ভিত্তিতে ভোগদখলীয় সম্পত্তি উভয় পক্ষের কাগজপত্র অনুযায়ী মিমাংসার একটি দিন ধার্য্য করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা