জুলাই, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : দেশীয় ঐতিহ্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেজুরগাছের বিস্তার ঘটানোর প্রত্যয়ে বেনাপোল থেকে মোংলা পর্যন্ত প্রায় ২০০ কিলোমিটার সরকারি রেলপথের দুই ধারে প্রায় ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে এক নজিরবিহীন সবুজায়ন কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রেনে চড়ে পরিচালিত এই ব্যতিক্রমী কর্মযজ্ঞে অংশ নেন প্রায় অর্ধশতাধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষ। তাদের মধ্যে ছিলেন শিক্ষক, সাংবাদিক, ছোট ছোট শিক্ষার্থী,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় হোমিও চিকিৎসক ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার হোমিওপ্যাথি চিকিৎসক ও ব্যবসায়ীদের সমসাময়িক নানা সমস্যা, পেশাগত চ্যালেঞ্জ এবং করণীয় নির্ধারণের লক্ষ্যে শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টায় শহরের আল-বারাকা মার্কেটের তৃতীয় তলায় পিজ্জা মিলান পার্টি সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মতবিনিময় সভার আহ্বায়ক ডা. সৈয়দ কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরার কর্মকর্তা ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান শরীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিষ্ঠার ২৩ বছরে এনটিভি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কখনো পিছপা হয়নি। সাহসী সাংবাদিকতা ও রুচিশীল বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি। শুক্রবার বিকালে দর্শকনন্দিত স্যাটালাইট চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪তম বছরে পদার্পণ উপলক্ষে সাতক্ষীর শহরের রয়েল প্লাস কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে অতিথিরা এসব কথা বলেন। এসময় তারা এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনার পাশাপাশি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।বিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি

কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে চন্দনপুর ভাটার সামনের মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠানস্থল থেকে ওই মোটরসাইকেলটি চুরি হয় বলে মোটরসাইকেলের মালিক জানিয়েছেন। চুরি হওয়া মোটরসাইকেলটি Suzuki Gixxer FI ABS মডেলের, যার রং সিলভার–অরেঞ্জ। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর সাতক্ষীরা ল-১৩-৮২৮৪। মোটরসাইকেলের মালিক জানান, এ ঘটনায় ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে। কেউ মোটরসাইকেলটির অবস্থান বাবিস্তারিত পড়ুন
পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত ২৮ জুন সেবা চালুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১ লাখ ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে। এমন পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। শুক্রবার (০৩ জুলাই) দুপুরে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভিসা পরিষেবা আরও বিস্তৃত করা এবং আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ওবিস্তারিত পড়ুন
‘সাদাকে সাদা, কালোকে কালো বলবেন’, সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সাংবাদিকরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী।’ শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানবিস্তারিত পড়ুন
‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিদ্যুৎ বিভাগ থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে। এবার এ বিষয়ে কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, ‘এ তপ্ত গ্রীষ্মে বিদ্যুতের সার্ভিস নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। কয়েক জায়গায় বিদ্যুৎ বিল নিয়ে নানা অভিযোগ উঠেছে। আমরা প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার করেছি। সেখানে যোগাযোগ করে সমাধানের নির্দেশনা দিয়েছি।’ শুক্রবার (০৩ জুলাই) দুপুরেবিস্তারিত পড়ুন
দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান জব্দ, গ্রেপ্তার ৩

অনলাইনভিত্তিক সিসা বিক্রির একটি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে যমজ দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের কাছ থেকে প্রায় ৬৬ কেজি সিসা, ৪১টি হুঁকা, ৪০ কেজি কয়লা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ডিএনসির দাবি, দেশে এক অভিযানে জব্দ হওয়া এটিই সর্বোচ্চ পরিমাণ সিসা। শুক্রবার (০৩ জুলাই) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেনবিস্তারিত পড়ুন
মৎস্য প্রতিমন্ত্রী
দেশের সব জলাশয় উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

হাওরাঞ্চলের মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের সুবিধার্থে দেশের সব উন্মুক্ত জলাশয় প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে অকাল বন্যা ও জলাবদ্ধতা থেকে বোরো ফসল রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে নদী ও খাল খনন কর্মসূচি আরো জোরদার করা হচ্ছে। শুক্রবার (৩ জুলাই) নেত্রকোনা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মৎস্যজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সরকারের মূল নীতি হচ্ছে—জালবিস্তারিত পড়ুন
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষ করে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, সফরকালে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে সেনাপ্রধান উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ ছাড়া তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন। গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ওবিস্তারিত পড়ুন

