সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেমিফাইনালে টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের

প্রথম সেমিতে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। দুপুর দুইটায় ফাইনালে চোখ রেখে মাঠে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন বলেন, আমরা প্রথমে ব্যাট করবো। পিচে ঘাস কম। আমরা একই দল নিয়ে মাঠে নামছি। একই পিচ আমার কাছে ভিন্নও মনে হয়। আমরা সেই পরিবর্তনশীল অবস্থার সঙ্গে মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করবো।

বাবর আযম বলেন, টস জিতলে আমরাও আগে ব্যাট করতাম। আমরা প্রাথমিক অবস্থার সুবিধা নেওয়ার চেষ্টা এবং তাদের ওপর চাপ সৃষ্টি করবো। আমাদের একাদশেও কোনো পরিবর্তন নেই। আমরা প্রথম দুটি ম্যাচে হেরেছি। কিন্তু দলটি শেষ তিনটি ম্যাচে যেভাবে খেলেছে তাতে আত্মবিশ্বাস বেড়েছে। নিউজিল্যান্ডের মানসম্পন্ন খেলোয়াড় আছে, আমরা শান্ত থাকার চেষ্টা করবো এবং পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করব। আমরা এই ম্যাচে ফোকাস করার চেষ্টা করছি।

এদিকে হিসেবে খাতা খুললে ব্ল্যাকক্যাপদের চেয়ে এগিয়েই আছে বাবরের দল। তবে ক্রিকেটে সব হিসেবে-নিকেষ সব সময় কাজে আসে না। আর বড়ো ম্যাচ হলে তো খাতাটা উল্টে রাখা ছাড়া কিছু করারও থাকে না। ভক্তদের আশা, একটা উত্তেজনাকর ম্যাচ দেখবেন তারা।

নিউজিল্যান্ড একাদশ: ফিন এ্যালেন, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, ডেরি মিচেল, জিমি নিশম, মিচেল স্যাটনার, টিম সৌদি, ইশান্ত সোধি, লুকি ফার্গুসেন ও ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ নিরওয়ান, বাবর আযম, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতেখার আহমেদ, সাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন আফ্রিদি।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর