শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সতীর্থদের ভোটে আবারও বার্সা অধিনায়ক মেসি

কদিন আগেই যিনি বার্সেলোনা ছেড়ে দিতে চেয়েছিলেন, সেই লিওনেল মেসিই থাকছেন দলটির অধিনায়ক।

২০২০-২১ মৌসুমে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকেই ভোট দিয়েছেন ক্লাব সতীর্থরা।

ভোটাভুটিতে টানা তৃতীয় মৌসুম কাতালান ক্লাবটির সহ-অধিনায়ক হয়েছেন সের্হিও বুসকেতস।
ভোটে মেসির পরে থাকায় তার সহকারীর দায়িত্ব পেয়েছেন এই মিডফিল্ডার।

২০১৮ সালে আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনা ছাড়ার পর থেকেই নিয়মিত অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন মেসি।

গত মৌসুমের মতোই অধিনায়কের পদের জন্য দাঁড়ানো চারজনের মধ্যে ভোট সংখ্যায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থ হয়েছেন জেরার্দ পিকে ও সের্হিও রবের্তো।

গত ২৫ অগাস্ট এক ফ্যাক্স বার্তায় চুক্তির একটি ধারা কার্যকর করে ফ্রি ট্রান্সফারে দল ছাড়তে চেয়েছিলেন মেসি। তবে চুক্তির ওই ধারা কার্যকরের মেয়াদ গত ১০ জুন ফুরিয়েছে উল্লেখ করে ৭০ কোটি ইউরো রিলিজ ক্লজের দাবিতে অনড় ছিল বার্সেলোনা।

পরে অনিচ্ছা সত্ত্বেও ক্লাবটিতে থেকে যান সময়ের সেরা ফুটবলার। তারপরও নেতৃত্বের দায়িত্বও তার কাঁধেই দিয়েছে ক্লাব সতীর্থরা।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন