বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ১৬৩ ভোট পেয়ে সভাপতি ও মোঃ গোলাম মোরশেদ ১৭২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে দায়িত্ব পালনকারি রিটার্ণিং অফিসার অ্যাড. রবিউল ইসলাম জানান, সমিতির ২৮৭ জন ভোটারের মধ্যে শনিবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ২৮৫জন ভোটার ভোট প্রদান করেন। সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহম্মেদ বাঘ প্রতীকে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দি ছাইফুল করিম সাবু ছাতা প্রতীকে পেয়েছেন ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ গোলাম মোরশেদ আনারস প্রতীকে ১৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদন্ধি শেখ জাহাঙ্গীর হোসেন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১০১ ভোট।

এ ছাড়া কার্যকরী সভাপতি পদে শেখ আব্দুস সোবহান খোকন বটগাছ প্রতীক নিয়ে ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনটি সহ-সভাপতি পদে যথাক্রমে দোয়াত কালি প্রতীকে ১০৭ ভোট, টেলিভিশন প্রতীকে জামালউদ্দিন ১৩৪ ভোট, মোটর সাইকেল প্রতীকে সাজেদুর রহমান খান চৌধুরী ১২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে,মোঃ শহীদুল ইসলাম কালু মই প্রতীকে ১৩৯ ভোট।

সাংগঠণিক সম্পাদক পদে আম প্রতীকে প্রাণনাথ দাশ ১৩৫ ভোট, সহসাংগঠণিক সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিল টেবিলফ্যান প্রতীকে ১৭৩ ভোট, প্রচার সম্পাদক পদে জিএম আসাদুল্লাহ মাইক প্রতীকে ১৪১ ভোট, সমাজসেবা সম্পাদক পদে ঘুড়ি প্রতীক নিয়ে শাহাজান কবীর ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে দপ্তর সম্পাদক পদে শাহীন হোসেন সরদার বিনা প্রতিদন্ধিতায় জয়লাভ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

  • মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান